ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৫:৩৬ অপরাহ্ন
ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প
হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির অবকাঠামোতে হামলার সতর্কবার্তা দিয়ে ইস্টার সানডেতে এক বিতর্কিত ভাষায় ইরানকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ইরানে একসঙ্গে সবকিছুই ঘটবে। এমন কিছু আগে কখনো দেখা যায়নি! ওই প্রণালী খুলে দাও, নইলে নরকে বাস করতে হবে—দেখে নিও!

এর আগের দিনও তিনি ইরানের ওপর 'ভয়াবহ হামলা' চালানোর হুমকি দেন, যদি দেশটি হরমুজ প্রণালী পুনরায় চালু না করে। এই প্রণালী বিশ্ব তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে। এর ফলে তেলের দাম বাড়তে থাকে।

ট্রাম্প আরও বলেন, আমি ইরানকে ১০ দিনের সময় দিয়েছিলাম চুক্তি করো বা হরমুজ প্রণালী খুলে দাও। সময় ফুরিয়ে আসছে আর ৪৮ ঘণ্টা পরই ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে।

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের অবস্থান বেশ কঠোর। তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছেন, যারা এই রুটের জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল, যাতে তারা ইরান পরিস্থিতিতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে।

তবে মার্কিন মিত্রদের অবস্থান ভিন্ন। যুক্তরাজ্য বৃহস্পতিবার ৪১টি দেশকে নিয়ে বৈঠক করে প্রণালীটি পুনরায় চালুর উপায় নিয়ে আলোচনা করে এবং আন্তর্জাতিক অর্থনীতিকে 'জিম্মি' করে রাখার জন্য তেহরানকে দায়ী করে।

অন্যদিকে,এম্মানুয়েল মাক্রোন ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণের ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যে অপারেশন তারা নিজেরাই শুরু করেছে, তার জন্য সমর্থন না পাওয়ার অভিযোগ তারা করতে পারে না। এটি আমাদের অপারেশন নয়।

রবিবারের এই হুমকির আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের উত্তর-মধ্যাঞ্চলের একটি বড় সেতুতে হামলা চালায়। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এই হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট ধ্বংস করা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮