ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু!

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:২৩:১০ অপরাহ্ন
আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! আলিয়া ভাট। ছবি: সংগৃহীত
বলিউডের ‘ফ্যাশন আইকন’ আলিয়া ভাট আরও একবার প্রমাণ করলেন যে, যেকোনও পোশাকেই তিনি অনন্যা। কান-এর রেড কার্পেট হোক বা কোনও অ্যাঙ্কারিং সেশন, আলিয়ার উপস্থিতি সব সময়ই নজরকাড়া। রেববার (৫ এপ্রিল) মুম্বইয়ের একটি অনুষ্ঠানে আলিয়া হাজির হয়েছিলেন ডিজাইনার গৌরব গুপ্তর (তৈরি এক অপূর্ব সাদা শাড়িতে, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এই অনুষ্ঠানের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন ‘মোগরা’ থিমের একটি বিশেষ আইভরি হোয়াইট রঙের শাড়ি। পরিচালক এবং স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া বাদানি আলিয়ার এই লুকটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। শাড়িটি দেখতে সাদা মনে হলেও এর বিশেষত্ব ছিল এর পাড়ে। কয়েকশো সাদা মুক্তো দিয়ে এমনভাবে কারুকাজ করা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল সুতোয় গাঁথা সাদা মোগরা বা বেল ফুল দিয়ে পাড় তৈরি করা হয়েছে। আলিয়া শাড়িটির আঁচল কুঁচি করে অন্যরকম স্টাইলে কাঁধে নিয়েছিলেন এবং পেছনে শাড়ির বাড়তি অংশটি এতটা বড় রেখেছিলেন, যে মেঝে ছুঁয়ে যাচ্ছিল।

শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজটিও ছিল নজরকাড়া। হাতকাটা এবং সামনের দিকে ‘ভি-নেক’ কাটিংয়ের এই ব্লাউজে মুক্তোর সূক্ষ্ম এমব্রয়ডারি করা ছিল। গয়না হিসেবে আলিয়া পরেছিলেন একটি সুন্দর চোকার নেকলেস এবং কানে ছোট স্টাড ইয়ারিং। হালকা মেকআপ, গোলাপি ঠোঁট আর খোলা চুলে আলিয়াকে দেখে নেটপাড়া চোখ ফেরাতে পারছে না।

অনুষ্ঠানের মাঝেই আলিয়া তাঁর সাজ সম্পূর্ণ বদলে ফেলেন। মোগরা শাড়ি ছেড়ে তিনি পরে নেন একটি স্মার্ট ব্ল্যাক টাক্সেডো। সাদা শার্টের ওপর কালো ওয়েস্টকোট, ব্লেজার এবং লুজ প্যান্টে আলিয়ার এই ‘পাওয়ার ড্রেসিং’ ছিল দেখার মতো। এর সঙ্গে তিনি একটি কালো টাই এবং স্টাড দেওয়া টাই-পিন ব্যবহার করেছিলেন। চুলের স্টাইল একই রাখলেও, পোশাক বদল করে নিজেকে অন্য লুকে ধরা দেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন