ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুখের ক্যানসার! নেপথ্যে রয়েছে আরও ৪ কারণ নারী সেজে ম্যারাথনে দৌড়ে ধরা ২ পুরুষ  যশোরে দুই সন্তানসহ বিষপান, মায়ের মৃত্যু চট্টগ্রামে বহির্নোঙরে পৌঁছেছে এক লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার আলিয়া ভাটকে কটাক্ষ নয়, ভুল বোঝাবুঝি, বিতর্কে মুখ খুললেন মিনি মাথুর দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী পূজা নাঈমের অনন্য ‘ট্রিপল সেঞ্চুরি’ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০ কেরলের ত্রিশূরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৮ জনের চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প পৌনে ২ লাখ টন জ্বালানি তেল আমদানি প্রস্তাব অনুমোদন, ব্যয় কত? গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা নির্দেশ গুরুদাসপুরে ৬টি গরু চুরির ঘটনায় আতঙ্ক রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ১৮ হাজার পরীক্ষার্থী নিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থী মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রায় ৯৯ ভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে শুরু হলো রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা

রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০২:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০২:১৬:৩৪ অপরাহ্ন
রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ছবি: সংগৃহীত
সান সিরো ময়দানে গোলবন্যা। কিন্তু একতরফা দাপট দেখাল খেতাবধারী টিম। আধিপত্য সমেত লড়াই জিতে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইন্টার মিলান। ঘরের মাঠে রোমাকে উড়িয়ে দিল ৫-২ গোলে। জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। চোট কাটিয়ে ফিরে জোড়া গোল আর্জেন্তিনীয় অধিনায়কের। নিট ফল—সেরি আ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের থেকে ৯ পয়েন্ট এগিয়ে গেল ইন্টার। সেরি তা খেতাব এবার আরও কাছে।

ফিরেই নায়ক মার্টিনেজ
ফেব্রুয়ারির পর প্রথম ম্যাচ। আর প্রত্যাবর্তনের খেলাতেই বাজিমাত। ম্যাচ শুরুর ৬০ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনেজ। মার্কাস থুরামের পাস থেকে দুরন্ত ফিনিশ—রোমা তখন থেকেই টানা চাপে।

গতরাতের ম্যাচে থুরাম-মার্টিনেজ জুটি দুর্দান্ত। দ্বিতীয়ার্ধে আবারও ফরাসি উইঙ্গারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্তিনার স্ট্রাইকার। গোলের সামনে তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ঠান্ডা মাথা—এই খেলায় ফারাক গড়ে দিয়েছে!

মজার তথ্য—২০২২ সালের পর প্রথমবার কোনও ইন্টার ফুটবলার একই ম্যাচে মার্টিনেজকে দু’টি অ্যাসিস্ট বাড়ে বাড়ালেন। আগে নিকোলো বারেল্লা, এবার থুরাম।

রোমার লড়াই যথেষ্ট নয় যদিও ম্যাচ শুরু থেকে সব সময় একপেশে ছিল না।
প্রথমার্ধে ৪০ মিনিটে জিয়ানলুকা মানচিনি হেডে সমতা ফেরান। কিছুক্ষণ জন্য খেলায় ফিরেছিল রোমা। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে হাকান চালহানোগলুর দূরপাল্লার দুরন্ত শটে আবার এগিয়ে যায় ইন্টার। ৩০ গজ দূর থেকে নেওয়া সেই শট কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে আর পিছনে তাকাতে হয়নি। থুরামের গোল, তারপর বারেল্লার ফিনিশ—একসময় স্কোরলাইন দাঁড়ায় ৫-১। শেষদিকে ইতালীয় মিডফিল্ডার লরেঞ্জো পেল্লেগ্রিনি একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের রং বদলায়নি।

শিরোপার পথে বড় বার্তা
পরিসংখ্যান বলছে, সেরি আ-তে রোমার বিরুদ্ধে ইন্টার এর আগে ৯ বার ৫ বা তার বেশি গোল করেছে—অন্য কোনও দলের বিরুদ্ধে এই সাফল্য নেই। আরও গুরুত্বপূর্ণ—এই ম্যাচে প্রত্যাশিত গোল (xG) ১.১৭ হলেও ইন্টার বল জালে জড়িয়েছে ৫ বার। অর্থাৎ, সুযোগ কাজে লাগানোর দক্ষতা অসাধারণ।

এই জয় শুধু তিন পয়েন্ট নয়। পিছু ধাওয়া করা এসি মিলানকেও স্পষ্ট বার্তা দিল ইন্টার। টানা তিন ম্যাচ জিততে না পারার পর যেভাবে ঘুরে দাঁড়ালেন বারেল্লা-মার্টিনেজরা, তা থেকে পরিষ্কার, খেতাব এবার ক্রিশ্চিয়ান চিভুর টিমই হাসিল করতে চলেছে। এখন সামনে নাপোলির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আগুনে ফর্মে ইন্টারকে থামানো ম্যাকটমিনে-লুকাকুদের পক্ষে সহজ হবে না। চোট কাটিয়ে মার্টিনেজের প্রত্যাবর্তন, থুরামের সাপোর্ট আর দলগত দাপট—সব মিলিয়ে ইন্টার এখন শিরোপার খুব কাছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু