ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫৩:৪৮ অপরাহ্ন
ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪ ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি খুলতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা জোরদার হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ এপ্রির) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক কয়েকটি হামলায় ইরানে ৩৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তেহরান প্রদেশে ছয় শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন।
 
তেহরানের দক্ষিণে কোম শহরের একটি আবাসিক এলাকায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণের বান্দর লেঙ্গেহ-তে পৃথক আরেক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
 
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ বিভিন্ন এলাকায় হামলার পর গভীর রাত পর্যন্ত তেহরানজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজাদি স্কয়ারের কাছে ধোঁয়া কুণ্ডলী উঠতে দেখা যায়।
 
ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশের মার্কিন স্থাপনায় পাল্টা হামলা অব্যাহর রেখেছে ইরানও। উত্তর ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া মধ্য ইসরাইল ও তেল আবিবে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এসব হামলায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে।
 
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন বিদেশি কর্মী আহত হয়েছেন।
 
এদিকে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
 
একইদিন ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে ‘পাওয়ার প্ল্যাান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।  পোস্টে ট্রাম্প বলেন, ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ ও ‘ব্রিজ ডে’ সব একসঙ্গে ঘটবে। ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫