ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

রাণীশংকৈলে কাঁচা রাস্তার দুর্ভোগে সীমান্ত পাহারায় হিমশিম খাচ্ছে বিজিবি

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:৫১:১১ অপরাহ্ন
রাণীশংকৈলে কাঁচা রাস্তার দুর্ভোগে সীমান্ত পাহারায় হিমশিম খাচ্ছে বিজিবি রাণীশংকৈলে কাঁচা রাস্তার দুর্ভোগে সীমান্ত পাহারায় হিমশিম খাচ্ছে বিজিবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের সীমান্তবর্তী কোচল বিওপি এলাকায় কাঁচা রাস্তার কারণে সীমান্ত পাহারায় চরম ভোগান্তিতে পড়েছেন বিজিবি সদস্যরা। বর্ষা মৌসুম এলেই কাদামাটিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, ফলে টহল কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোচল বিওপি থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে পৌঁছাতে একমাত্র ভরসা কাঁচা রাস্তা। শুকনো মৌসুমে কোনোমতে যাতায়াত সম্ভব হলেও বৃষ্টি হলে রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে। এতে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং পায়ে হেঁটে টহল দিতে গিয়ে বিপাকে পড়েন বিজিবি সদস্যরা।

এদিকে সীমান্ত এলাকার আশপাশে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান কোচল কমিউনিটি সেন্টার, কোচল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিসমত সিন্দাগড় উচ্চ বিদ্যালয়, হরিবাসর, মসজিদ ও মন্দির। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কোচল এলাকার বিজয় রায় জানান, এরাস্তাটির প্রথম অংশে ১৯৫০ মিটার দৈর্ঘ্য ৩মিটার প্রস্ত যাহা গত আগষ্ঠ মাসে শেষ হয়েছে। মানুষ এখন কৃষিপন্য বাজারজাত করতে পারচ্ছে,দূর্ঘটনা কমেছে,শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াতে সুভিধা পাচ্ছে। বাকি রাস্তাটুকু পাকা করণ হলে সীমান্ত নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের চলাচলও সহজ হবে। তাছাড়া দীর্ঘদিন ধরেই রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সংশ্লিষ্ঠ্য ইউপি সদস্য শাহাজান আলী বলেন, রাস্তাটির কাজ ভাল হয়েছে মানুষ সহজেই মহেন্দ্র গাড়ী,ট্রলি,ভ্যানগাড়ীসহ বিভিন্ন যানবাহন নিয়ে যাতায়াত করছে । বাকি রাস্তটুকু পাকা হলেই কোচল বিওপি পর্যন্ত যাতায়াত করতে পারবে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, এরাস্তাটি মানুষের অনেক দিনের চাহিদা, ইতোমধ্যে লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামে জিডিডিআইডিপি/ঠাক/রাণী/ইউএনআর/১১৩ এর ইনপ্রভারমেন্ট অফ লেহেম্ব ইউপি (গোগর হাট) কোচল হাট বিওপি ভায়া পকম্বা রোড কাজটি ১৯৫০ মিটার দৈর্ঘ ৩মিটার প্রস্ত কাজটি সম্পন্ন হয়েছে। এতে এলাকার মানুষ উপকৃত হচ্ছে। বাকি কাজটি সম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক