ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক বনদস্যু আতঙ্কে সুন্দরবনে কমছে মৌয়াল সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা ইরানের বিশ্বকাপ খেলা নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের ওপর শান্তি চুক্তিতে রাজি না হলে উড়িয়ে দেওয়া হবে ইরানকে! ট্রাম্পের নতুন হুমকি ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন করে হামলা জোরদার ইরানের ক্লিন গার্ল বিউটিতে মজেছে সোশ্যাল মিডিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন ইস্টার সানডেতে ইরানকে অশ্লীল ভাষায় গালি দিলেন ট্রাম্প আলিয়ার ‘মোগরা' শাড়িতে কয়েকশো মুক্তোর জাদু! নিউ ইয়র্কে প্রতিনিয়তই চুরি হচ্ছে দামি দামি গাড়ি রোমাকে উড়িয়ে সেরি আ খেতাবের আরও কাছে ইন্টার ইস্টার সানডেতে 'ইসলাম' নিয়ে ট্রাম্পের উপহাসের নিন্দা সিএআইআর'র নিউ ইয়র্কের ব্রুকলিনে আবারও গুলিবর্ষণের ঘটনায় ১ জন নিহত প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা ইবাদত করেন যেখানে আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন

চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৮:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৮:০০:১৭ অপরাহ্ন
চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার ও পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। 

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টা থেকে রাত রাত পৌনে ১২টায় পৃথক দুই স্থান থেকে গ্রেফতার ও পরিত্যাক্ত অবস্থায় ককটেল জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রায়হান আলী (২৬), ও মোঃ ইনতাজুল হোসেন (২৬), তারা উভয়েই চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা। 

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৪ বোতল ফেনসিডিল-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি। 

একই দিন রাত পৌনে ১২টায় চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের দেয়াল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ঘটনায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

গ্রেফতারকৃতদের মাদক কারবারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে চারঘাট থানা পুলিশ।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭