ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জুলাই শহিদ দিবসের কর্মসূচি জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:২০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:২০:০৭ অপরাহ্ন
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন মৌজার মাঠে।

জমির মালিক দাবিদার উপর তালিমপুর গ্রামের ফায়েজ আলীর ছেলে মোকছেদ আলী এবং নাছির আলীর ছেলে গোলাম রাব্বানীর ভাই আনিছার রহমান জানান, এলাকার ঘাটাগন মৌজার মাঠে জমিতে ধান রোপন করেছেন তারা। ইতি মধ্যে জমির সবগুলো ধান থেকে শীষ বেড় হয়েছে। রোববার সকালে জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা রাতের অন্ধকারে আগাছা নাশক ছিটিয়ে প্রায় দেড় বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে মোকছেদ আলীর ১৪শতক এবং আনিছার রহমানের ভাই গোলাম রাব্বানীর রয়েছে সাড়ে ২৭শতক।

তাদের অভিযোগ, একই গ্রামের শফির প্রামানিকের ছেলে বুলু প্রামানিকসহ কয়েকজনের সাথে জমির মালিকানা নিয়ে দীর্ঘ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এর আগে গত বছর ইরি/বোরো মৌসুমে এবং গত আমন মৌসুমেও একই কায়দায় আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। তারা ধারনা করে বলেন, যেহেতু ওই জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সাথে বিবাদ রয়েছে সেহেতু তারাই হয়তো আগাছা নাশক ছিটিয়ে ধান পুড়িয়ে দিয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তারা।

অভিযোগ অস্বীকার করে বুলু প্রামানিক বলেন, অসুস্থ্যতার কারনে প্রায় ২০/২৫দিন ধরে আমি বাড়ীতে নেই।  কারা এটা করেছে তাও বলতে পারছিনা। তিনি দাবি করে বলেন,ওই জমিতে আমরাই আগে ধান রোপন করেছিলাম। পরে তারা রোপনকৃত ধান তুলে ফেলে দেয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’

জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’