ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৩:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৩:০২:৩১ অপরাহ্ন
রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান ফাইল ফটো
নিয়ম করে কাজের শেষে ক্লিনজিং করেন শ্রেয়া। মুখে ক্রিম মেখেই ঘুমোতে যান। একটি দিনও যায় না, যখন সানস্ক্রিন মাখেন না। তার পরেও ত্বকে কোনও জেল্লা নেই! এমন পরিস্থিতির সঙ্গে কি নিজের অভিজ্ঞতা মিলে যাচ্ছে?

অনুজ্জ্বল ত্বকের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। কারও মুখে থাকে কালচে ছোপ। কারও আবার ত্বক দেখায় নিষ্প্রাণ, রুক্ষ। কারও মুখ থেকে যেন টানটান ভাবটাই উধাও হয়ে যায়। ত্বকের যে নিজস্ব আভা বা দীপ্তি থাকার কথা, সেটি থাকে না।

অনুজ্জ্বল ত্বকের নেপথ্য কারণ
ত্বকের জেল্লা হারানোর নেপথ্যে শুধু রূপচর্চার ভুলই নয়, কারণ থাকে নানাবিধ। সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি, ধুলো-ধোঁয়া দূষণ থেকে ত্বককে বাঁচাতে না পারা, জলের অভাব, পুষ্টির ঘাটতি, সঠিক প্রসাধনী বেছে না নেওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ— এই সব কিছুই হতে পারে অনুজ্জ্বল ত্বকের কারণ।

কোন বিষয়গুলিতে নজর জরুরি—
জলশূন্যতা: শরীরের জলশূন্যতার প্রভাব পড়ে ত্বকেও। আবার বাতানুকূল যন্ত্রচালিত ঘরে দীর্ঘ সময় থাকলে ত্বকের উপরিভাগ থেকে আর্দ্রতা হারাতে থাকে। ত্বক ভাল রাখার প্রাথমিক শর্তই হল আর্দ্রতা। আর্দ্রতার অভাব হলেই ত্বক রুক্ষ দেখাবে। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে যদি ত্বক রুক্ষ লাগে, বুঝতে হবে, আর্দ্রতার অভাব হচ্ছে। ময়েশ্চারাইজার বা তৈলাক্ত বর্ম আর ত্বকের আর্দ্রতার মধ্যে তফাত আছে। আর্দ্রতা বজায় রাখার জন্য পর্যাপ্ত জল পান করা যেমন জরুরি তেমনই গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান ব্যবহার করা যেতে পারে। কারণ, এগুলি ত্বকে জল ধরে রাখতে সাহায্য করে।

মৃত কোষ: ত্বক নিজে থেকে মৃত কোষ ঝরিয়ে ফেলে। তবে কখনও কখনও সেই কাজটি যথাযথ না হলে ত্বকে জেল্লা কমতে থাকে। বিশেষত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন অনেক সমস্যাই বেড়ে যায়।এ জন্য সপ্তাহে অন্তত ২-৩ দিন ত্বকের উপযোগী উপকরণ দিয়ে স্ক্রাব করা জরুরি। সাধারণত স্ক্রাবারে দানাদার উপাদান থাকে, যা ত্বকে হালকা করে মাসাজ করলে মৃত কোষ ঝরে গিয়ে ত্বক উজ্জ্বল হয়।

ভুল ত্বকচর্চা: ত্বকের যত্ন নিতে গিয়েও ভুল হতে পারে। ধাপে ধাপে রূপচর্চাও কখনও অতিরিক্ত হতে পারে। একের পর এক প্রসাধনী মাখলেই হয় না, প্রয়োজনটুকু বুঝে সঠিক জিনিসটি ব্যবহার করা জরুরি।

জীবনযাপন: দৈনন্দিন যাপনের সঙ্গে ত্বকের ভালমন্দ ওতপ্রোত ভাবে জড়িত। পর্যাপ্ত জল পান, ফল, শাকসব্জি খাওয়ার অভ্যাস ত্বক ভাল রাখতে সাহায্য করে। চিনিযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ভাজাভুজি, ধূমপান, মদ্যপান— শরীর এবং ত্বকের জন্য ভাল নয়। কম ঘুম, মানসিক চাপ, পেটের অসুখ— এই সব কিছুতেই মুখচোখ শুকনো দেখায়।

শুধু রূপচর্চাই যথেষ্ট নয়, সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, শরীরচর্চা— সব কিছুই ভাল ত্বকের জন্য জরুরি। ত্বকের যত্ন নেওয়ার প্রতিটি কৌশলও জানতে হবে। ত্বকের উপযোগী পণ্য বাছাই আবশ্যক। সব শর্ত পূরণ করতে পারলে ত্বকের জেল্লা ফিরবেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা