ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ সাতজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকা থেকে আলমগীরকে আটক করা হয়। শনিবার (৪ এপ্রিল) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। যার মধ্যে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে শাহমখদুম থানার নওদাপাড়া এলাকা থেকে সালাউদ্দিন ও আব্দুল্লাহকে এবং রাত আনুমানিক ১১টার দিকে রাজপাড়া থানার বাকির মোড় এলাকা থেকে মনিরুলকে আটক করা হয়। অন্যদিকে, একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে পবা থানার হাটরামচন্দ্রপুর-ঘোলহাড়িয়া এলাকা থেকে শামীমকে আটক করা হয়। এছাড়া রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকা থেকে সানাহা এবং একই সময় একই থানার নওদাপাড়া পূর্বপাড়া এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মো: আলমগীর হোসেন (৪০); রাজশাহী জেলার তানোর থানার কাশেম বাজার (বর্তমানে রাজপাড়া থানার বাকির মোড়ে বসবাসরত) গ্রামের মো: কুতুব আলীর ছেলে মো: মনিরুল ইসলাম নিশি (২৮); এয়ারপোর্ট থানার বায়া (দক্ষিণপাড়া) গ্রামের মো: এলহাজ আলীর ছেলে মো: সালাউদ্দিন (২৯); একই থানা এলাকার মো: সাজেম আলীর ছেলে আব্দুল্লাহ আলী (২৬); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: শামীম আহম্মেদ (৩৪); কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো: দুলাল সরকারের ছেলে মো: সানাহা সরকার (১৯) এবং একই থানার নওদাপাড়া পূর্বপাড়া গ্রামের মো: আমরুল আলীর ছেলে মো: শাহিন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন। 

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক