ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:৪৪:৫৩ অপরাহ্ন
লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা
নাটোর লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের নিয়ে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সভা হয়। 

এসময় বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়া, মহব্যবস্থাপক(অর্থ) হিরন্ময় বিশ্বাস, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মমিনুল ইসলাম মমিন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ। 

বক্তব্যে মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়া বলেন, ৭টি পয়েন্ট আছে দাবি গুলো আমাদের সদর দপ্তর অবগত আছে। তার পরেও আজকে যে বিষয়গুলো আলোচনায় এসেছে আমি সদর দপ্তরে অবগত করবো। এই মিলে দুই ধরণের শ্রমিক মৌসুমী ও স্থায়ী। এছাড়া বেতন ভাতা প্রদান করা হতো আরেক ধরণের শ্রমিকদের কাজ নেই মুজুরি নেই। 

তিনি আরো বলেন, আপনারা জানেন এই মিল প্রতিষ্ঠানটি সরকারি আইন গেজেট প্রজ্ঞাপন এবং আমাদের বিসিএফআইসি সদর দপ্তরের নীতিমালার আলোকে এই মিলটি পরিচালিত হয়। এছাড়া শ্রমিক নেতারা বক্তব্যে বলেন, দক্ষ জনবল তৈরি করার জন্য স্থায়ীকরণের স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুম জনবলদের অন্ত: বিভাগের মাধ্যমে স্থায়ী পদে সমন্বয় ও পদায়ন করতে হবে। সরকার কর্তৃক ঘোষিত বিশেষ সুবিধ ১৫ ভাগ টাকা কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় শ্রমিকদের বকেয়া সহ প্রতি মাসে সর্বনিম্ন ১৫শ টাকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামীতে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের একই সাথে বৈষম্যমুক্ত জাতীয় স্কেল ঘোষণা করতে হবে। কর্মকর্তাদের ন্যায় প্রতিমাসে মুজুরি কমিশনের শ্রমিক এবং দৈনিক হাজিরার জনবলকে দিতে হবে। শ্রমিক কর্মচারীদের ২০০২ সালের সেটআপ মোতাবেক সকল আর্থিক সুবিধা দিতে হবে। ইক্ষু পরিবহনের জন্য ড্রাইভার, হেল্পারদের ইনসেন্টিভ বিল বৃদ্ধি করতে হবে। 

এসব সহ ৭ দফা দাবি জানান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূইঁয়ার আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার