ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়.... নানা কর্মসূচীর মধ্যেদিয়ে গাবতলীতে মরহুম এমপি সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা রাসায়নিক সার উদ্ধার, মালিকানা নিয়ে রহস্য ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেওয়া হবে ​রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ রাজশাহী শহরকে আরও সবুজ করতে হবে: ভূমিমন্ত্রী গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘা সীমান্তে বিএসএফের আটক ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা

চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:১৯:১৬ অপরাহ্ন
চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর ছবি: সংগৃহীত
চোট থেকে ফিরলেন, মাঠে নামলেন, জোড়া গোল করলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রত্যাবর্তনের গল্পটা এই চিত্রনাট্য মেনেই লেখা হল। শনিবার সৌদি প্রো লিগে আল নাসর হারাল আল-নাজমাকে। স্কোরলাইন ৫-২ বুঝিয়ে দিচ্ছে লড়াই কতটা একতরফা। টেবিলের শীর্ষে আল নাসের এখন দু’নম্বরে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। আর রোনাল্ডো? ৪১ বছর বয়সেও পর্তুগিজ মহাতারকা বুঝিয়ে দিলেন—ফুরিয়ে যাননি। লক্ষ্য অবশ্যই লিগ খেতাব জেতা। যদিও আসল টার্গেট দেশের জার্সিতে বিশ্বকাপ। সাম্প্রতিক চোট-আঘাতের দুশ্চিন্তা মুছে তার মহড়া ভালমতো সেরে ফেললেন সিআরসেভেন!

গতকাল ছিল আল নাসেরের হয়ে রোনাল্ডোর শততম লিগ ম্যাচ। সেখানে দুই গোল—এর চেয়ে ভাল উদযাপন আর কী হতে পারত? আপাতত তাঁর কেরিয়ার গোলসংখ্যা ৯৬৭। হাজারের কোঠায় পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা।

হ্যামস্ট্রিং চোটের কারণে পর্তুগালের খান দুই বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু ক্লাবের জার্সিতে মাঠে নেমে সেই ঘাটতি পুষিয়ে দিলেন। ৫৬ মিনিটে পেনাল্টি। আল-নাজমার ফুলব্যাক আবদুল্লাহ আল হাউসাভি বক্সে হ্যান্ডবল করেন। স্পট কিক নিতে এগিয়ে আসেন রোনাল্ডো। ঠান্ডা মাথায় বল জালে পাঠান। দ্বিতীয় গোলটা আরও সুন্দর। নাওয়াফ বুশেলের নিখুঁত পাস চেস্ট ডাউন করে ট্রেডমার্ক ফিনিশ। ম্যাচ সেখানেই শেষ। সাকুল্যে ৮৩ মিনিট ময়দানে। তাতেই দু’গোল। না, আপাতত বয়স আর ফিটনেসের কোনও ছাপ নেই!

লড়াই একপেশে। প্রথমার্ধে আল নাসেরের একচ্ছত্র দাপট। কিন্তু অন্তিম লগ্নে অতর্কিত পাল্টা আক্রমণ শানায় আল-নাজমা। রাকান আল তুলায়হি বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে বল জালে জড়ান। তবে সমতা ফিরলেও আল নাসের হাল ছাড়েনি। বিরতির আগে আসে দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেলিপে কার্দোসো কটব্যাক থেকে সমতা ফেরান। কিন্তু সেটা ক্ষণস্থায়ী। এরপরই জ্বলে ওঠেন রোনাল্ডো। তাঁর দ্বিতীয় গোলে ফলাফল নিশ্চিত!

চলতি মরসুমে সিআরসেভেনের লিগ গোল ২৩। স্কোরিং চার্টে তিন নম্বরে। উপরে স্রেফ দুজন: ইভান টোনি, ২৫ গোল) ও জুলিয়ান কুইনোনেস, ২৪ গোল)। পাশাপাশি আল নাসের এখন লিগ শীর্ষে, আল-হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে। শিরোপাজয়ের লড়াই আপাতত জমজমাট। রোনাল্ডো কি ক্লাব কেরিয়ারের শেষ প্রান্তে প্রথমবার সৌদি লিগ জিততে পারবেন? জবাব মিলবে কিছুদিনের মধ্যে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক

রুয়েট-আইআইবিএ-বিডির মধ্যে সমঝোতা স্মারক