ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০২:০৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০২:০৪:৪১ অপরাহ্ন
রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ ফাইল ফটো
পরকালের অনন্ত যাত্রায় মহান আল্লাহ যখন মানুষের কাছে তার অধিকারের হিসাব চাইবেন, তখন এক বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হবে। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু তুমি আমাকে আহার দাওনি। বান্দা অবাক হয়ে প্রশ্ন করবে—হে পরওয়ারদেগার, আপনি তো রাব্বুল আলামিন, আপনি কীভাবে অসুস্থ বা ক্ষুধার্ত হতে পারেন? তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে সেবা করলে সেখানেই তুমি আমাকে পেতে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত সহিহ বুখারির এই বিখ্যাত হাদিসে কুদসিটি আমাদের মনে করিয়ে দেয় যে, আর্তমানবতার সেবাই হচ্ছে স্রষ্টাকে পাওয়ার সবচেয়ে সহজ পথ। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-কে যেমন বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল, ঠিক তেমনি একজন মুমিনের কাজ হলো তার চারপাশের মানুষের জন্য কল্যাণ ও দয়ার আধার হওয়া। অন্যকে সাহায্য করার মাধ্যমেই মূলত আমরা নিজেদের আত্মিক উন্নতি নিশ্চিত করি।

ইসলামের শিক্ষা অনুযায়ী, শুধু ভোগবিলাস আর ব্যক্তিকেন্দ্রিক জীবন কাটিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। আমাদের চারপাশে অসংখ্য মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তাদের সেই কষ্টের ডাক আসলে স্রষ্টার নৈকট্য লাভের এক একটি সুযোগ। কিন্তু আধুনিক জীবনযাত্রার চাকচিক্যে আমরা অনেক সময় অন্যদের দুঃখ-দুর্দশার প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলছি। বড়জোর কিছু অর্থ দান করেই আমরা দায়িত্ব শেষ করতে চাই। অথচ অসুস্থের পাশে গিয়ে বসা বা তৃষ্ণার্তকে পানি পান করানোর মধ্যে যে আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য রয়েছে, তা অন্য কিছুতে মেলা ভার।

এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, মানবসেবার জন্য কোনো জাগতিক স্বার্থ বা বিশেষ উদ্দেশ্য থাকার প্রয়োজন নেই। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের পরোপকারী হতে হবে। প্রতিবেশীর বিপদে এগিয়ে আসা, অসুস্থকে দেখতে যাওয়া কিংবা অভাবীর মুখে অন্ন তুলে দেওয়ার মতো ছোট ছোট কাজগুলোই হতে পারে জান্নাতের পথ।

বর্তমান সময়ে আমাদের উচিত নিজেদের অগ্রাধিকারগুলো নতুন করে সাজানো। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করা। কোনো প্রতিদান বা স্বীকৃতির আশা না করে শুধু স্রষ্টাকে খুশি করার লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে। 

মনে রাখতে হবে, আমরা যেখানেই বাস করি না কেন, আমাদের উপস্থিতি যেন সেখানকার মানুষের জন্য আর্শীবাদ ও শান্তির কারণ হয়ে দাঁড়ায়। এটিই প্রকৃত মুমিনের পরিচয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী