ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে?

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ১০:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ১০:১৪:১৬ অপরাহ্ন
ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে? ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে?
ভ্যাপসা গরমে হাঁসফাঁস করার সময় এসে গিয়েছে। এখনও তীব্র গরমের সে রকম দাপট শুরু হয়নি। গরমের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে জলশূন্যতার সমস্যাও জাঁকিয়ে বসে। সেই পরিস্থিতিতে কি শুধু জল খেয়েই শরীর সুস্থ রাখা যাবে? না কি ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখার জন্য অন্য উপাদানেরও দরকার রয়েছে? সম্প্রতি প্রবীণ অভিনেত্রী ভাগ্যশ্রী এই বিষয়েই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, যা গরমে সুস্থ থাকার জন্য খুবই কার্যকরী হতে পারে।

অভিনেত্রী ইনস্টাগ্রামের ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ‘‘দোলের পর থেকেই ভ্যাপসা গরম শুরু হয়ে যায়। এই সময় থেকেই হাইড্রেটেড থাকার কথা মনে করিয়ে দেওয়া দরকার। কিন্তু শুধু জল নয়, জলের সঙ্গে সঠিক নুন মেশাতে হবে।’’

নুন-জল অর্থাৎ এ ক্ষেত্রে ইলেক্ট্রোলাইটের কথা বলা হচ্ছে। নানা খনিজের ভারসাম্য যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালশিয়াম ইত্যাদির ভারসাম্য বজায় রাখা দরকার শরীরে। এই খনিজগুলি জলে দ্রবীভূত হলে বৈদ্যুতিক চার্জ (আয়ন) তৈরি করে। এগুলি স্নায়ু ও পেশির কার্যকারিতা, শরীরে জলের ভারসাম্য এবং অম্ল-ক্ষারের মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শরীর ইলেকট্রোলাইট পায় নানা ধরনের খাবার ও পানীয় থেকে। সেখান থেকেই কাজ করার শক্তি পায় শরীর।

শুধু জল কেন যথেষ্ট নয়?

গরমে ঘাম বেশি হলে শরীর থেকে শুধু জলই নয়, সঙ্গে বেরিয়ে যায় প্রয়োজনীয় নুন বা ইলেক্ট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। এই উপাদানগুলি শরীরের জলীয় ভারসাম্য, স্নায়ুর কাজ এবং কোষে জল পৌঁছোনোর জন্য অত্যন্ত জরুরি। তাই শুধু জল খেলেই সেই ঘাটতি পূরণ হয় না। প্রত্যেকটি খনিজের গুরুত্ব ভিন্ন এবং অপরিহার্য।

শরীরে ইলেক্ট্রোলাইট কমে গেলে কী হয়?

• মাথা ঘোরা বা দুর্বল লাগা

• অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি

• অতিরিক্ত ক্লান্তি

এ সবই ইঙ্গিত দিতে পারে যে শরীরে প্রয়োজনীয় লবণের ঘাটতি তৈরি হয়েছে।

কখন কখন ইলেক্ট্রোলাইট বেছে নেবেন?

সাধারণ ডায়েটে থাকলে: সাধারণ সময়ে খাবারদাবারের মধ্যেই জলের ঘাটতি মেটানো যায়। জলীয় উপাদান বেশি, এমন সব্জি ও ফল বেছে নিলেই শরীর ভাল থাকে। সেই সময়ে সাধারণ জল দিয়েও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা যায়। প্রচুর শরীরচর্চা না করলে জলই যথেষ্ট।

শরীরচর্চার পরে: রোদে বা ঘরের ভিতর প্রচণ্ড ঘেমেনেয়ে ব্যায়াম করলে শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যেতে পারে। তাই এ ক্ষেত্রে অতিরিক্ত ইলেক্ট্রোলাইটের দরকার। জলের মধ্যে অল্প নুন আর লেবু মিশিয়ে খেতে পারেন। প্রয়োজনে মধুও দেওয়া যায়।

রক্তচাপ কমে গেলে: ক্লান্তি ও মাথা ঘোরানোর প্রবণতা দেখা গেলে বুঝতে হবে, সোডিয়াম কমে গিয়েছে শরীর থেকে। সেই সময়ে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নুন-চিনির জল খাওয়া উচিত সে ক্ষেত্রে।

গরমের সঙ্গে মোকাবিলা করতে হলে: প্রচণ্ড গরমে জলাভাব, পেটখারাপ, বমির সমস্যা শুরু হলে শরীর থেকে প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। তখনও নুন-জল খেয়ে শরীর ঠিক করা উচিত। তবে সে ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত আগে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত