ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৯:১৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৯:১৪:২৬ অপরাহ্ন
তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি
রাজশাহীর তানোরে চারটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। 

জানা গেছে,শনিবর (৪এপ্রিল) রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান,এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

এগুলো হলো-সরনজাই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক (চেইনেজ ০০-১৬০ মিটার),তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজ,পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) পাঁচন্দর-সল্লাপাড়া মোড় থেকে কৃষ্ণপুর হাট সড়ক উন্নয়ন এবং ভিমপাড়া-লালপুকুরিয়া ব্রীজ সড়ক উন্নয়ন কাজ।

এদিন উপজেলা প্রকৌশলী নুর- নাহারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা  আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম. আক্কাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন  সভাপতি মাওলানা জামিলুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম মোল্লা, ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাদের, তানোর পৌর সভাপতি মাওলানা মুকসেদ আলী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর চৌধুরীপ্রমুখ।

স্থানীয়দের মতে, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে নির্বাচনী এলাকার জনগণের স্বপ্ন  বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮