ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার

চুরি সন্দেহে পানিতে শিশুদের চুবিয়ে অমানবিক নির্যাতন

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৫৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৫৩:২৫ অপরাহ্ন
চুরি সন্দেহে পানিতে শিশুদের চুবিয়ে অমানবিক নির্যাতন চুরি সন্দেহে পানিতে শিশুদের চুবিয়ে অমানবিক নির্যাতন
মোবাইল ফোন চুরির অপবাদে ময়মনসিংহের ত্রিশালে দুই শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে তীব্র সমালোচনার ঝড় উঠে এবং পুলিশের নজরে আসে। এরই ফলশ্রুতিতে এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার সময় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার সময় ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই দুই শিশু হলো, আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা ওই এলাকার বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল চুরির সন্দেহে শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোরপূর্বক ধরে এনে একটি পুকুরপাড়ে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদের মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় জনমনে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাসুমকে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মাসুমসহ পাঁচ জনকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার