ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪ চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান ড. ইউনূসের নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি শিক্ষকদের ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয়ের আহ্বান রুয়েট উপাচার্যের নগরীতে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭, কারাদণ্ড নগরীর কাজলায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ

সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার 

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন
সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার  সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার 
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি  নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীনভাবে ২ জারিকেন ডিজেল উদ্ধার করেছে বিজিবি। জানা গেছে, জব্দকৃত ডিজিলের সর্বমোট সিজার মূল্য ৪ হাজার ১২০ টাকা। 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এদিকে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে চলমান অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানে ভূতিপুকুর বিওপির টহলদল সীমান্ত পিলার ৭৩৮/১০-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় দুই জারিকেনে প্রায় ৩০ লিটার ডিজেল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস আরও বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জ্বালানী তেল পাচার রোধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। 

বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২