ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান ভরসা নুন-জলেই! ৫৭ বছরের ভাগ্যশ্রী কী ভাবে গরমে সুস্থ ও সুন্দর রাখেন নিজেকে? রাজশাহী নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তানোরে চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ গল্প করার কথা বলে অফিসে ডেকে নারীকে ধর্ষণ স্বামীর মুখে দুর্গন্ধ, সহ্য করতে না পেরে থানায় গেলেন স্ত্রী চুরি সন্দেহে পানিতে শিশুদের চুবিয়ে অমানবিক নির্যাতন সীমান্ত এলাকা থেকে ডিজেল উদ্ধার  জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে পাবনা জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা নকলের ডেট অব বার্থ ১৯৭২, এবার কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে ---এমপি রেজাউল ইসলাম ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা গান বাজালে কবরের জায়গা দেওয়া হবে না: মসজিদ কমিটি রাজশাহীতে শব্দ দূষণ এবং জনসচেতনতা বৃদ্ধি জোয়ারে পানিতে লোকালয়ে ভেসে এলো চিত্রা হরিণ রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২ ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার পীরগঞ্জে সরকারের নির্দেশনা না মেনে ডাবল ফুয়েল কার্ড করায় ২৮ জনের কাড বাতিল করা হয়েছে

বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে ---এমপি রেজাউল ইসলাম

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৮:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৮:১৬:২৩ অপরাহ্ন
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে ---এমপি রেজাউল ইসলাম বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে ---এমপি রেজাউল ইসলাম
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি।

এই দল সবসময় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর এই দেশের মানুষ তার মূল্যবান ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই দলে থেকে কোন নেতার অপকর্মের কারণে মানুষ কষ্টপায় এমন নেতার বিএনপিতে স্থান হবে না।

এই আসন আত্রাই-রাণীনগর দুই থানা নিয়ে গঠিত আমি আত্রাই উপজেলার মানুষ। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় সমান ভাবে কাজ করা আমার লক্ষ্য। সে ক্ষেত্রে আমি রাণীনগর বাসির জন্য বিশেষ ক্ষেত্রে বেশি গুরুত্ব দিবো। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এমন কোন কাজে আপনারা জড়িত হবেন না যে খানে মানুষ বদনাম করবে। নিজেকে সম্মানীত হতে হলে কোন মানুষের সাথে খারাপ আচারণ করা যাবে না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দূর্বৃত্তায়ন, চাঁদাবাজী, সন্ত্রাসী এবং দখলবাজী সহ্য করা হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকার বদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি উন্নয়নের সুফল পাবে। এই এলাকার চাষিদেে গলার কাটা নওগাঁর ছোট যমুনা নদীর বেড়ীবাধের কাজ বাস্তবায়নের জন্য অগ্রগতি হয়েছে।  যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো।

তিনি শনিবার বিকেলে উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা কলেন। গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাধারণ সম্পাদক মোসারব হোসেন সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মিঠু প্রমূখ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি