ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ

ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৫২:৫৩ অপরাহ্ন
ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মাহফুজুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ঘোষাইবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়। এ সময় ডিবির এসআই দিপঙ্কর কুণ্ডু, এসআই পলাশ কান্তি রায়, এসআই কামরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঘোষাইবাগ এলাকায় মাহফুজুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রব থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান ওই এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. বাবুল হোসেন এবং মাতার নাম রাবিয়া বেগম।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর ব্যবহারের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই দিপঙ্কর কুণ্ডু বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেন।

পুলিশ সুপার আরও বলেন, সমাজে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক