ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মোহনপুরে কৃত্রিম সংকট লাঘবে রহমান ফিলিং স্টেশনে স্বস্তি ফিরছে

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৭:৩৪:১৫ অপরাহ্ন
মোহনপুরে কৃত্রিম সংকট লাঘবে রহমান ফিলিং স্টেশনে স্বস্তি ফিরছে মোহনপুরে কৃত্রিম সংকট লাঘবে রহমান ফিলিং স্টেশনে স্বস্তি ফিরছে
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী গ্রাহকসেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নজির তৈরি করেছে মেসার্স রহমান ফিলিং স্টেশন। জ্বালানি তেলের কৃত্রিম সংকট লাঘবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ঐচ্ছিক ভুমিকায় চাহিদা মিটেছে অনেকটাই। বলা চলে, গতানুগতিক হারে কিছুটা স্বস্তিও ফিরেছে চাহিদাভুগিদের মাঝে। তবে এতে বানিজ্যিক লোকসানে পড়তে হয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের। তবুও নিরবচ্ছিন্ন গ্রাহক সেবার পারিপার্শ্বিকতায় সম্প্রতি একধাপ এগিয়েছে জ্বালানি তেল সরবরাহকারি বেসরকারি এই ফিলিং স্টেশনটি। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বর্ণনা মতে, রহমান ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট লাঘবে বিত্তবৈভবের উর্ধ্বে উঠেছেন। বানিজ্যিক লোকসান গুনেও নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহে সরব রয়েছেন তরুন এই ব্যবসায়ী। সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত নিয়মে তেল বিতরণে বিচ্ছিন্ন কিছু ঘটনার সম্মুখীন হয়ে হিমসিম খেতে হচ্ছে তাদের। তবুও গ্রাহকের চাহিদা পূরণে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে তেল সরবরাহ করছেন তারা। এতেকরে প্রাতিষ্ঠানিক লোকবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে লোকসান গুনছে প্রতিষ্ঠানটি। তাতে প্রশংসা বৈকি, প্রাতিষ্ঠানিক সুনাম অক্ষুন্নে তৎপরতা বাড়িয়েছে দায়িত্বরত একটি পক্ষ। উঠে পড়ে লেগেছে নিরবচ্ছিন্ন গ্রাহকসেবায় বিব্রতকর পরিস্থিতি তৈরিতে।এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিনিয়ত বিভ্রান্তি ছড়াচ্ছে প্রশাসনে ও জনমনে।

সরেজমিন মেসার্স রহমান ফিলিং স্টেশনে গিয়ে ট্রাক্টর, মাহিন্দ্রা ও মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দেশে পেট্রোল, অকটেন ও ডিজেল সংকটের কারণে চালকরা ভোগান্তিতে পড়েছেন। এমন পরিস্থিতিতে মেসার্স রহমান ফিলিং স্টেশন গ্রাহকদের মধ্যে সুষমভাবে তেল বিতরণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করাতে বাঁশ ও দড়ি দিয়ে ঘেরা পরিবেশ তৈরি করেছে। এছাড়া একটি মোটরসাইকেল যাতে একাধিকবার তেল নিতে না পারে, সে জন্য তেল নেওয়ার পর বাইকের চাকায় রং লাগানো হয়।

বিশেষ করে তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে মোহনপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাগ অফিসার নিয়োগের পাশাপাশি থানা পুলিশ দায়িত্ব পালন করেন।

তেল নিতে আসা গ্রাহকরা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা লাইনে দাঁড়িয়ে নিয়ম মেনে তেল পাচ্ছি। এতো চাপের মধ্যেও কর্তৃপক্ষ ধৈর্যের সঙ্গে সেবা দিচ্ছে, এতে আমরা সন্তুষ্ট। এভাবে নিয়ম বজায় থাকলে আমাদের দৈনন্দিন চলাচল, কৃষিকাজ ও পরিবহন কার্যক্রম চালিয়ে যেতে সুবিধা হবে।’

এদিকে দায়িত্বরত ট্যাগ অফিসার বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী রবিউল ইসলাম এমন মন্তব্য করেছেন।

প্রতিষ্ঠানটি মালিক মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘চাহিদার তুলনায় আমরা কম তেল পাচ্ছি'। যতটুকু পাচ্ছি, তা নিয়ম মেনে গ্রাহকদের মধ্যে বিতরণ করছি। কিছু ব্যক্তি অতিরিক্ত তেল নিতে না পেরে বাইরে গিয়ে অপপ্রচার চালাচ্ছে।’ এসময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে তেল বিক্রয় কার্যক্রম স্বাভাবিক রাখতে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে, গত শুক্রবার বিকেলে ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আকতার। তিনি বলেন, কৃষকরা তেল পাচ্ছেনা এমন অভিযোগের ভিত্তিতে আমি গিয়ে দেখি কৃষকরা তেল পাচ্ছেন। এছাড়া ‘উপজেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছে। তারা নিয়মিত তদারকি করছেন, ফলে অনিয়মের কোনো সুযোগ নেই। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে নিয়ম মেনে তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা