ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৪২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৪২:১৯ অপরাহ্ন
রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিলেন রাসিক প্রশাসক রামেক হাসপাতাল পরিচালকের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দিলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শনিবার (৪ এপ্রিল) সকালে হাম রোগ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলামের হাতে তুলে দেন। জনসচেতনতামূলক লিফলেটটি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করেন এবং হাসপাতালে আগত সংশ্লিষ্টদের লিফলেটটি প্রদান করা হবে বলে জানান রামেক হাসপাতালের পরিচালক।

এ সময় রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) জনাব কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর প্রতিটি ঘরে ঘরে হাম রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

তাঁর নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে হাম প্রতিরোধে শুক্রবার (৩ এপ্রিল) থেকে ব্যাপক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার