ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩

বাঘায় বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার-২

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৩২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৬:৩২:১১ অপরাহ্ন
বাঘায় বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার-২ বাঘায় বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার-২
রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ এপ্রিল) ভোর সোয়া ৫টায় বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে ১৩০ বোতল আমদানী নিষিদ্ধ ভারিতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ হামিদুল হক (৪২), সে হামিদুল হক আলাইপুর নাপিতপাড়া গ্রামের মৃত আছান আলীর ছেলে ও মোঃ চপল আলী (৩৭), সে  একই এলাকার মৃত খাদেম আলীর ছেলে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, রবিবার ভোরে গাপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, আলাইপুর মধ্যপাড়া গ্রামের দুই ব্যক্তি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাদের গ্রেফতার করে এসআই মোঃ আব্দুর রহিম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত চপল আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারী বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪

​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪