ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০৬:১১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০৬:১১:৩১ অপরাহ্ন
হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীতে হামের প্রকোপ কম। আমরা সবাই সচেতন এবং সতর্ক থাকার কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের কাছে যে পরিমাণ টিকা আছে ইনশাআল্লাহ আমরা রাজশাহীতে এ রোগ নিয়ন্ত্রণ করতে পারব। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো।

দেশের চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী জেলার স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে হাম রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নিতে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম ছাড়াও অন্যান্য চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন রাসিক প্রশাসক।

রাসিক প্রশাসক বলেন, হাম রোগ নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। আমাদের আইসিইউ সংকট রয়েছে। কিছু দিন পূর্বে মন্ত্রী সেটা দেখে গিয়েছেন।

আজকে আমি এবং জেলা প্রশাসক পরিদর্শন করলাম। আইসিইউ বেড দ্রুত বাড়ানোর জন্য রাজশাহী মেডিকেলের পরিচালক পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরাও তার সাথে থেকে সহযোগিতা করে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন প্রায় আট হাজার টিকা দিতে পারবে, যেটা আগামীকাল রবিবার থেকে দেওয়া শুরু হবে। টার্গেট হচ্ছে এক লক্ষ ৪০ হাজার। এটা পর্যায়ক্রমে দেওয়া হবে। পাশাপাশি চলমান যে-সব ওয়ার্ডে রোগের প্রাদুর্ভাব বেশি সেগুলোতে চিকিৎসাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে সেগুলো পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে আমরা রাজশাহী সিটি কর্পোরেশন থেকে হাম রোগ প্রতিরোধ বিষয়ে একটি লিফলেট বের করেছি যেটি নাগরিকদের জন্য একটি সতর্কতামূলক বার্তা।

এসময় তিনি হাসপাতালের হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজ-খবর নেন এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব পিকেএম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রামেক হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ