ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে চড়লেন তরুণী!

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:৩১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:৩১:৩০ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে চড়লেন তরুণী! প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে চড়লেন তরুণী!
প্রেমিকের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে তরুণীর। রাগ করে উঁচু মোবাইল টাওয়ারে চড়ে বসলেন তিনি। বিপদ দেখে টাওয়ারের নীচে জড়ো হয়ে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছে গেল পুলিশও। কিন্তু কারও অনুরোধেই টাওয়ার থেকে নামতে রাজি নন তরুণী। শেষমেশ টাওয়ারের নীচে পৌঁছোলেন তাঁর প্রেমিক। গলা ফাটিয়ে সকলের সামনে ক্ষমা চাইলেন তরুণ। প্রেমিকের মুখে ‘সরি’ শুনে মন গলল তরুণীর। তার পর টাওয়ার থেকে নেমে পড়লেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

‘ডিজি_হিন্দুস্তান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মোবাইল টাওয়ারে উঠে বসে রয়েছেন। নীচ‌ে গ্রামবাসী থেকে শুরু করে পুলিশকর্মীরা জড়ো হয়ে রয়েছেন। কিন্তু টাওয়ার থেকে নামার নাম নেই তরুণীর। তিনি মোবাইল টাওয়ারের উপরেই গোসা করে বসে রয়েছেন। শেষ পর্যন্ত তরুণীর প্রেমিককে সেখানে নিয়ে গেল পুলিশ।

সকলের সামনে প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন তরুণ। শেষমেশ প্রেমিকের অনুরোধেই টাওয়ার থেকে নীচে নামলেন তরুণী। জানা গিয়েছেন, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের প্রতাপগঢ় জেলার একটি গ্রামে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এত বড় ঝুঁকি নেওয়া একেবারেই সঠিক পদক্ষেপ নয়। তরুণীর কোনও বড় রকমের বিপদ হতে পারত। তখন তার দায় কে নিতেন?’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা