ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:০৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:০৯:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি
চলতি বছ্রের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইরানের সঙ্গে যুদ্ধজনিত অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও রেস্তোরাঁ, কারখানা ও হাসপাতালগুলো নতুন কর্মী নিয়োগ দিয়েছে।

শুক্রবার মার্কিন শ্রম বিভাগ-এর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত মাসে নিয়োগকর্তারা ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি সৃষ্টি করেছেন যা পূর্বাভাসের তুলনায় অনেক বেশি এবং ফেব্রুয়ারির বড় ধরনের চাকরি হ্রাসের পর একটি শক্তিশালী পুনরুদ্ধার নির্দেশ করে।

মার্চে বেকারত্বের হার ৪.৪ শতাংশ থেকে কমে ৪.৩ শতাংশে নেমে এসেছে। তবে এর একটি বড় কারণ হলো প্রায় ৪ লাখ মানুষ শ্রমবাজার থেকে সরে দাঁড়িয়েছেন।
গত ছয় মাস ধরে শ্রমবাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল। নিয়োগকর্তারা একদিকে নতুন কর্মী নিয়োগে সতর্ক, অন্যদিকে ছাঁটাইতেও অনিচ্ছুক ছিলেন। ২০২৬ সালের শুরুতে চিত্রটি ছিল মিশ্র—জানুয়ারিতে শক্তিশালী চাকরি বৃদ্ধি, ফেব্রুয়ারিতে বড় কাটছাঁট এবং মার্চে আবার পুনরুদ্ধার।

শ্রমশক্তির আকারও প্রায় স্থবির রয়েছে। এর পেছনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং বিপুল সংখ্যক ‘বেবি বুমার’ প্রজন্মের অবসর গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্চে কাজ করছেন বা কাজ খুঁজছেন এমন প্রাপ্তবয়স্কদের হার সামান্য কমেছে।

এ সপ্তাহে প্রকাশিত ব্যবসায়িক অর্থনীতিবিদদের এক জরিপে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে ইরান যুদ্ধ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর করে দিতে পারে এবং বেকারত্ব বাড়াতে পারে। যুদ্ধের ফলে জ্বালানির দাম হঠাৎ বেড়ে গেছে, গ্যাসোলিনের গড় মূল্য ২০২২ সালের পর প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে।

মাসিক চাকরির এই হিসাব মার্চের প্রথমার্ধে করা হয়েছিল, তাই যুদ্ধের পূর্ণ অর্থনৈতিক প্রভাব এতে প্রতিফলিত নাও হতে পারে। তেলের দাম বেড়ে গেলেও তেল ও গ্যাস খাতে কর্মসংস্থান বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যায়নি।

খাতভিত্তিক চিত্রে দেখা যায়, স্বাস্থ্যসেবা খাত আবারও চাকরি বৃদ্ধিতে শীর্ষে ছিল এ খাতে ৭৬ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে। এর প্রায় অর্ধেকই ক্যালিফোর্নিয়া ও হাওয়াইয়ে আগের মাসের ধর্মঘট শেষে কাজে ফিরে আসা কর্মীদের কারণে হয়েছে।

নির্মাণ খাত মার্চে ২৬ হাজার নতুন চাকরি যোগ করেছে, যা তুলনামূলকভাবে অনুকূল বসন্তের আবহাওয়ার সুবিধা নিয়েছে। অন্যদিকে, ফেডারেল সরকার কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে গত মাসে ১৮ হাজার চাকরি কমানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২