ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৮:১৭ অপরাহ্ন
হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক
হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় হাম রোগের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে শনিবার (৪ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রামেক হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম রোগের চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসা সেবার সার্বিক খোঁজখবর নেন রাসিক প্রশাসক। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। আমরা আশা করি রামেক হাসপাতাল এবং শিশু হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন, রামেক হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া চলমান রয়েছে। হাম রোগের চিকিৎসাসহ সার্বিক ক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশন রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।

রাসিক প্রশাসক বলেন, সারাদেশের তুলনায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম। আমরা সচেতন ও সর্তক থাকায় এটি সম্ভব হয়েছে। আশা করছি সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা এটি নিয়ন্ত্রণে রাখতে পারবো। ইপিআই কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন কর্তৃক হাম রোগের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে। যে ওয়ার্ডে হামের প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেখানে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

রাসিক প্রশাসক আরো বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) থেকে একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রামেক হাসপাতালের চিকিৎসবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা