ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু তরুণীকে নিয়ে অশালীন ভিডিও প্রকাশ টিকটকারসহ দুই যুবকের চুল কেটে দিল জনতা

চারঘাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার, একজন পলাতক

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪৭:১৭ অপরাহ্ন
চারঘাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার, একজন পলাতক চারঘাটে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার, একজন পলাতক
রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ১১টায় উপজেলার টাংগন গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোঃ তামিম আহম্মেদ তনু (২৬), সে চারঘাট উপজেলার ইউসুফপুর মন্ডলপাড়া গ্রামের মোঃ ফারুক আহম্মেদের ছেলে ও মোঃ প্রান্ত ইসলাম কালু (২০), সে একই উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে। 

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টাংগন গ্রামের ইদুল সর্দারের মুদি দোকানের পাশে টাংগন-ইউসুফপুর সড়কে কয়েকজন মাদককারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তামিম ও প্রান্তকে গ্রেফতার করে ডিবির এসআই মোঃ আব্দুস সামাদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় তামিমের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। তবে মোঃ সর্দার নামে আরেক মাদককারবারি পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান