ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কৌশলে গাঁজা পাচার, ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৬:৪১:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কৌশলে গাঁজা পাচার, ৩ মাদক কারবারি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কৌশলে গাঁজা পাচার, ৩ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মালবাহী ট্রাকে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় ৪৯.৫ কেজি মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মহানন্দা সেতুর টোলঘর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে মহানন্দা সেতুর টোলঘর সংলগ্ন একটি পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে একটি মালবাহী ট্রাককে থামার সংকেত দিলে গাড়িটি থামে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিন থেকে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো: মো. আলফাজ মিয়া (২৩), ট্রাকচালক মোঃ রকি আহমেদ (২৬) এবং হেলপার মোঃ সানোয়ার আহমেদ (১৯), তাদের বাড়ি হবিগঞ্জ ও রাজশাহী জেলায়।

র‌্যাব জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় রাখা বিভিন্ন বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকানো ১৪টি পলিথিনে মোড়ানো ৪৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ট্রাক থেকে ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, দুটি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, হবিগঞ্জ থেকে গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় পৌঁছানোর উদ্দেশ্যে আনা হচ্ছিল।

র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার