ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

ব্লাড গ্রুপেই লুকিয়ে ডায়াবেটিসের ঝুঁকি!

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৫:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৫:০৩:০০ অপরাহ্ন
ব্লাড গ্রুপেই লুকিয়ে ডায়াবেটিসের ঝুঁকি! ফাইল ফটো
ডায়াবেটিসকে অনেক সময়ই বলা হয় ‘সাইলেন্ট কিলার’। কারণ, অনেকেই বুঝতেই পারেন না কখন শরীরে এই রোগ বাসা বাঁধছে। কারণ ডায়াবেটিস লাইফস্টাইল ডিজিজ। রোজের নানা কর্মকাণ্ডের সঙ্গে ডায়াবেটিস হবে কিনা সেটা যুক্ত রয়েছে। তবে সম্প্রতি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, ব্লাড গ্রুপ কার কী, তার সঙ্গে জড়িত রয়েছে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি।  

চিনের শেংজিং হাসপাতালের গবেষকদের একটি বিশ্লেষণ বলছে, যাদের ব্লাড গ্রুপ B, তাদের ক্ষেত্রে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ২৮ শতাংশ বেশি হতে পারে।

ডায়াবেটিস কেন হয়?
ডায়াবেটিস হয় যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা ইনসুলিন ঠিকমতো কাজ করে না। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, চোখ, কিডনি ও পায়ের নানা জটিলতার কারণ হতে পারে।

সাধারণভাবে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়—
অতিরিক্ত ওজন, অনিয়মিত জীবনযাপন, পারিবারিক ইতিহাস, খাদ্যাভ্যাস ও কিছু ক্ষেত্রে জাতিগত কারণ

ব্লাড গ্রুপের ভূমিকা কী?
আমাদের ব্লাড গ্রুপ নির্ধারিত হয় ABO সিস্টেমের মাধ্যমে। মোট ৮ ধরনের ব্লাড গ্রুপ রয়েছে—
O পজিটিভ: ৩৬%
O নেগেটিভ: ১৪%
A পজিটিভ: ২৮%
A নেগেটিভ: ৮%
B পজিটিভ: ৮%
B নেগেটিভ: ৩%
AB পজিটিভ: ২%
AB নেগেটিভ: ১%

অর্থাৎ মোটামুটি ১০% মানুষের ব্লাড গ্রুপ B, যা তুলনামূলকভাবে কম। গবেষকরা ৫১টি স্টাডি বিশ্লেষণ করে দেখেছেন, ব্লাড গ্রুপ ও নানা রোগের মধ্যে ২৭০টি সম্ভাব্য সম্পর্ক রয়েছে। তবে কঠোর পরীক্ষার পরে একমাত্র যে সম্পর্কটি সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে, তা হল—ব্লাড গ্রুপ B এবং টাইপ ২ ডায়াবেটিসের মধ্যে যোগসূত্র।

কেন এমন হয়?
এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। তবে সম্প্রতি একটি গবেষণা বলছে, ব্লাড গ্রুপ আমাদের অন্ত্রের মাইক্রোবায়োমকে প্রভাবিত করতে পারে। আর সেই প্রভাবই শরীরে পুষ্টি শোষণ ও ডায়াবেটিসের ঝুঁকিকে বদলে দিতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে কি ভয় পাওয়ার কারণ আছে?
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ব্লাড গ্রুপের জন্যই ভয় পাওয়ার দরকার নেই। কারণ, জীবনযাপনের প্রভাব অনেক বেশি।

উদাহরণস্বরূপ—
প্রতিদিন ৫০ গ্রাম প্রসেসড মাংস খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রায় ৩৭%
শারীরিক পরিশ্রম না করলে ঝুঁকি বাড়তে পারে ১১২% পর্যন্ত
স্থূলতা হল সবচেয়ে বড় ঝুঁকির কারণ
কীভাবে কমাবেন ঝুঁকি?

বিশেষজ্ঞদের পরামর্শ—
চিনি ছাড়া পানীয় বেছে নিন
ব্রাউন রাইস, ওটস, হোল গ্রেন খান
রেড মিট বা প্রসেসড মাংস খাওয়া কমান
বেশি করে ফল ও শাকসবজি খান
স্বাস্থ্যকর ফ্যাট (বাদাম, অলিভ অয়েল) খান
নুন ও অ্যালকোহল কমান
নিয়মিত ব্যায়াম করুন
বিশেষজ্ঞদের মতে, ব্লাড গ্রুপ কিছুটা প্রভাব ফেলতে পারে ঠিকই, কিন্তু ডায়াবেটিস ঠেকাতে সবচেয়ে বড় হাতিয়ার হল সুস্থ জীবনযাপন।

তাই সতর্ক থাকুন, নিয়ম মেনে চলুন—কারণ এই ‘নীরব ঘাতক’কে হারানো সম্ভব একমাত্র সচেতন থাকলেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা