ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

জীবিত নয়-১১ মাস পর লাশ হলেন রাণীশংকৈলের দিনমুজুর আজিজুর

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:৪৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:৪৭:৩৪ অপরাহ্ন
জীবিত নয়-১১ মাস পর লাশ হলেন রাণীশংকৈলের দিনমুজুর আজিজুর ফাইল ফটো
সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিল দিনমজুর আজিজুর রহমান। দীর্ঘ ১১ মাস ভারতের কারাগারে ও হাসপাতালে কাটানোর পর অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি। সরকারি ব্যবস্থাপনায় ৩ এপ্রিল পঞ্চগড় বাংলাবান্ধা সীমানে লাশের অপেক্ষায় রয়েছে বিজিবি ও স্বজনরা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সারোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান স্বাক্ষরিত মৃতদেহ প্রত্যাবাসন এক আদেশে জানা যায়, ২২ মার্চ ভারতে মৃত্যুবরণকারী আজিজুর রহমানের মৃতদেহ সরকারি খরচে ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসনের লক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করবেন। এলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মৃতদেহটি প্রত্যাবাসন হবে। কিন্তু সকাল থেকে এরির্পোট লেখা পর্যন্ত বিজিবি সদস্য ও তার স্বজনরা অপেক্ষা করেও লাশ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছে। এদিকে আজিজুরের লাশ গ্রামের বাড়িতে না পৌছায় চলছে শোকের মাতাম।

জানা যায়, ২০২৫ সালের ১৩ মে দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের দিনমুজুর আজিজুরসহ চারজন সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। সীমান্তের পিলার ৩৭৩/১-এসের কাছাকাছি পৌঁছালে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। তিনজন পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়েন দিনমজুর আজিজুর। 

আজিজুরের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, তার স্বামীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে বিএসএফ সদস্যরা পৈশাচিক নির্যাতন চালায়। নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ১১ মাস ভারতে বন্দি অবস্থায় চিকিৎসার পর গত ২২ মার্চ, ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতে থাকা আত্মীয়-স্বজনের মাধ্যমে এই হৃদয়বিদারক খবর পায় পরিবারটি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং লাশ ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার