ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

লাঞ্চের পর ঘুম পায়? জানেন এর পেছনে কী কারণ থাকতে পারে?

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৭:৫১ অপরাহ্ন
লাঞ্চের পর ঘুম পায়? জানেন এর পেছনে কী কারণ থাকতে পারে? ফাইল ফটো
দুপুরে খাওয়ার পর হঠাৎ ঘুম পায়? বিষয়টা অনেকেই হালকা করে নেন। কিন্তু চিকিৎসকদের মতে, প্রতিদিন যদি খাওয়ার পর অতিরিক্ত ঝিমুনি আসে, তা হলে সেটিকে অবহেলা করা ঠিক নয়—এটি শরীরের ভিতরে লুকিয়ে থাকা সমস্যার ইঙ্গিতও হতে পারে।

এদেশের বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডা. ভি. মোহন জানান, খাওয়ার পর ঘুম পেলে তা আসলে শরীর কীভাবে খাবার হজম করছে, হরমোনের ভারসাম্য বজায় রাখছে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করছে—তার প্রতিফলন।

“খাওয়ার পর হালকা রিল্যাক্স লাগা স্বাভাবিক। কিন্তু প্রতিদিন যদি খুব ঘুম পায়, ক্লান্ত লাগে বা মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়, তা হলে বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। এটি রক্তে শর্করার মাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রিত না থাকার প্রাথমিক লক্ষণ হতে পারে,” বলেন তিনি।

কেন খাওয়ার পর ঘুম পায়?
খাওয়ার পর শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কাজ করে। হজমে সাহায্য করতে পাকস্থলী ও অন্ত্রে রক্তপ্রবাহ বেড়ে যায়। ফলে সাময়িকভাবে মস্তিষ্কে রক্তপ্রবাহ কিছুটা কমে যেতে পারে, যার ফলে হালকা ঝিমুনি  ঘুম ঘুম ভাব আসে।

চিকিৎসকেরা বলেন, ভারী খাবারের পরই তাই খুব বেশি শারীরিক পরিশ্রম করা উচিত নয়। বিশেষ করে যাঁদের হৃদরোগ আছে, তাঁদের ক্ষেত্রে এই সময় রক্তপ্রবাহের পরিবর্তন বুকে ব্যথা বাড়িয়ে দিতে পারে।

অতিরিক্ত খাওয়া ও মিষ্টি খাবারের ভূমিকা
খাওয়ার পর ঘুম পাওয়ার অন্যতম বড় কারণ অতিরিক্ত খাওয়া। বিশেষ করে সাদা ভাত, মিষ্টি, ভাজাভুজির মতো পরিশোধিত কার্বোহাইড্রেট বেশি থাকলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়।

এরপর শরীর ইনসুলিন নিঃসরণ করে সেই শর্করা কমাতে, ফলে হঠাৎ করে এনার্জি কমে গিয়ে ক্লান্তি, দুর্বলতা বা ঘুম ভাব দেখা দেয়।

কখন সতর্ক হবেন?
যদি প্রায় প্রতিদিন খাওয়ার পর খুব ক্লান্ত লাগে বা ঘুম পায়, তা হলে এটি রক্তে শর্করার ওঠানামার ইঙ্গিত হতে পারে। অনেক ক্ষেত্রে এটি প্রিডায়াবেটিস বা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হিসেবেও ধরা পড়ে।

কী করলে কমবে এই সমস্যা?
খুব সহজ কিছু অভ্যাস বদলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব—

একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খান
খাবারে প্রোটিন ও সবজির পরিমাণ বাড়ান
মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেট কমান
খাওয়ার পর অল্প হাঁটাচলা করুন
পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চা বজায় রাখুন
চিকিৎসকের কথায় “খাওয়ার পর একটু হাঁটলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত সক্রিয় থাকলে শরীরের এনার্জিও স্থির থাকে।”

ছোট এই লক্ষণগুলিকে গুরুত্ব দিলে ভবিষ্যতে বড় সমস্যা এড়ানো সম্ভব। তাই প্রতিদিনের এই ‘সাধারণ’ ঘুম ঘুম ভাবকে হালকাভাবে না নিয়ে, প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী