ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২ জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত ওষুধ বিহীন রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিক: নেই পরিবার পরিকল্পনা সামগ্রী - হতাশ গ্রামীণ নারীরা চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নতুন কারিগর রেহান আসিফ রাতুল রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৪:০৩:২৬ অপরাহ্ন
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা (১৩ মাস) ও ইয়ামিন (৮ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু এবং বৃহস্পতিবার (২ এপ্রিল) আরেক শিশুর মৃত্যু হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নতুন করে ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। রোগীর চাপ বাড়তে থাকায় তা সামলাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
 
জেলার বিভিন্ন সরকারি হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি রয়েছে। তবে এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি।
 
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজি মো. মাহবুবুল আলম মঞ্জু বলেন, ‘আজ ভোরে হামের উপসর্গ নিয়ে এক শিশু এবং গতকাল আরেক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় দুই দিনে দুই শিশুর মৃত্যু হলো। স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও হামের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
 
এ সময় তিনি রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত

জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত