ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ছেলের হাতে মা খুন, বস্তাবন্দি মরদেহের নারী ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৫৫:৪৮ অপরাহ্ন
ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে একটি কনভিনিয়েন্স স্টোরে বাইরে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত প্রবাসী বাংলাদেশি মহিলার নাম ইয়াসমিন। তিনি ফ্লোরিডার  ফোর্ট মায়ার্সের বাসিন্দা।

পুলিশ ও জরুরি সেবা সূত্রে জানা যায়, ডি অ্যান্ড ডি কনভেনিয়েন্স স্টোর -এ বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইয়াসমিনকে উদ্ধার করে। তবে সকাল ৭টা ২৭ মিনিটে তাকে দোকানের সামনেই মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে এমন এক ব্যক্তি হাতুড়ি নিয়ে দোকানে ঢুকে নারী কর্মচারীর ওপর হামলা চালায়। হামলার আগে সে দোকানের বাইরে পার্ক করা একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ গ্রাফিক টি-শার্ট, কালো শর্টস, হলুদ বা কমলা রঙের জুতা এবং একটি ব্যাকপ্যাক পরা ওই ব্যক্তি প্রথমে নারীর গাড়িতে হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে। পরে ইয়াসমিন দোকান থেকে বের হয়ে তাকে বাধা দিতে গেলে হামলাকারী তার দিকে এগিয়ে এসে মাথায় জোরে আঘাত করে, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় আরও কয়েকবার আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই পুলিশ কুকুর ইউনিট (কে-৯) ও লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটের সহায়তায় এলাকাজুড়ে অভিযান চালায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়, ওই ব্যক্তি কয়েক মাস আগে হাফ স্ট্রিট এলাকায় সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

দুপুর পর্যন্ত সন্দেহভাজন পলাতক থাকায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং তাকে দেখলে দ্রুত ৯১১-এ ফোন করার আহ্বান জানায়। পুলিশ জনগণকে সতর্ক করে দেয় সন্দেহভাজনের কাছে না যাওয়ার এবং তার জন্য দরজা না খোলার জন্য।

পুলিশের প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলাকারী হলুদ টি-শার্ট, কালো শর্টস, ধূসর ব্যাকপ্যাক এবং হলুদ জুতা পরিহিত ছিল।

অবশেষে বিকেলের দিকে ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

নিহত ইয়াসমিনের দেশের বাড়ির লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। তার মর্মান্তিক ম্ত্যুতে ফ্লোরিডাসহ গোটা যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন