ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার

রিয়ালকে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০২:৪৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০২:৪৬:৫০ অপরাহ্ন
রিয়ালকে বিধ্বস্ত করে সেমিতে বার্সেলোনা ছবি: সংগৃহীত
স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ম্যাচ। কিন্তু মেয়েদের এল ক্লাসিকোয় দীর্ঘদিন ধরেই ক্লাব দুটির দ্বৈরথ অনেকটা একপেশে হয়ে আসছে। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। দুই লেগ মিলিয়ে লস ব্লাঙ্কোস মেয়েরা ১২ গোল হজম করে ছিটকে গেছে। বিপরীতে ১২-২ অ্যাগ্রিগেটে জিতে সেমিফাইনালে উঠল কাতালান মেয়েরা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ক্যাম্প ন্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালকে আতিথ্য দেয় বার্সা। যেখানে ৬-০ গোলে তারা সফরকারীদের উড়িয়ে দিয়েছে। স্বাগতিক বার্সার পক্ষে ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন জোড়া এবং অ্যালেক্সিয়া পুতেয়াস, আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগট একটি করে গোল করেন। প্রথম লেগে নিজেদের লেগে ৬-২ ব্যবধানে শেষ করলেও, এবার কোনো গোল করতে ব্যর্থ রিয়াল।

৬০ হাজার স্বাগতিক দর্শককে ষোলোআনা তৃপ্তি দিয়েই খেললেন পুতেয়াস-হ্যানসেনরা। মাদ্রিদের বিপক্ষে বরাবরই দাপট ছিল তাদের, দুই দলের ২৫ বারের দেখায় ২৪টিতেই জিতেছে কাতালানরা। এর মধ্যে গত রোববার স্প্যানিশ লিগে ৩-০ গোলে জয়ের ম্যাচটিও রয়েছে। অর্থাৎ, এক সপ্তাহে তিনবার মুখোমুখি হয়ে ১৫-২ গোলের ব্যবধানে শতভাগ জয়ের স্বাদ পেল বার্সেলোনা। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের টানা আট মৌসুমের সেমিফাইনালে ওঠার রেকর্ডও গড়ল তারা। যেখানে কাতালান মেয়েদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। লিগপর্বে জার্মান ক্লাবটিকে তারা ৭-১ ব্যবধানে হারিয়েছিল।

স্প্যানিশ তারকা পুতেয়াসের জন্য ম্যাচটি ছিল মাইলফলকের, ৫০০তম ম্যাচ খেলতে নেমে তিনি বার্সেলোনার ২৩০তম গোলটি করলেন। ওমেন্স ক্লাসিকোয় জয় আদায়ের পাশাপাশি রিয়ালকে তিক্ত রেকর্ডের স্বাদও দিলো বার্সা। মাদ্রিদের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে এবার দুই লেগেই সর্বোচ্চ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে। এ ছাড়া ক্যাম্প ন্যু ২০২৩ সালের পর গতকাল নারী চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির (৬০০৬৭) সাক্ষী হলো। ২০২৩ সালে বার্সা-চেলসি ম্যাচে যেখানে হাজির ছিলেন ৭২২৬২ দর্শক।

পুতেয়াস প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে মেয়েদের এই সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ৩০ গোল করার রেকর্ড গড়েছেন। চলতি আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৬। সমান ৭টি করে গোল রয়েছে পুতেয়াসের সতীর্থ পাজোর ও বায়ার্নের পার্নিলি হার্ডারের। ৮ গোল নিয়ে সবার শীর্ষে আর্সেনাল তারকা অ্যালেসিয়া রুসো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়