ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৪৩:৪২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর কোম্পানীগঞ্জে বাসে বেশি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট টু চট্রগ্রাম রুটে অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় কাউন্টারের লোকজনের বিরুদ্ধে এক যাত্রীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।  

শনিবার (১৪ জুন) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বসুরহাট বাজারের নতুন বাসস্ট্যান্ডের বসুরহাট এক্সপ্রেস কাউন্টারে এই ঘটনা ঘটে।            

হামলার শিকার যাত্রীর নাম মো.আলাউদ্দিন (৩০)। তিনি পাশ্ববর্তী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরসোনাপুর গ্রামের মাঝি বাড়ির সিরাজ মিয়ার ছেলে এবং নোয়াখালী কোটের একজন শিক্ষানবিশ আইনজীবী।    

ভুক্তভোগী আলাউদ্দিন অভিযোগ করে বলেন, বেলা সোয়া ১১টার দিকে তিনি তার বড় ভাই মহিউদ্দিন বাহার (৪৮) ভাবি তমলিমা খাতুন (৩৮) ভাতিজা সাইফুল ইসলাম (২০) ও তাদের দুই শিশু কন্যা নুসরাত (৩) এবং তাজনাহার (৬)সহ চট্রগ্রামে যাওয়ার জন্য টিকেট কাটার উদ্দেশ্যে বসুরহাট একপ্রেস কাউন্টারে যান। বসুরহাট থেকে চট্রগ্রামে নির্ধারিত ভাড়া ২৫০ টাকা। কাউন্টারের লোকজন ঈদুল আযহার বাহানা দিয়ে বসুরহাট এক্সপ্রেস বাসের যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছিল।

আলাউদ্দিন অভিযোগ করে আরও বলেন, এ সময় আমি ঈদ শেষ হয়ে গেছে বলে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করি। এ নিয়ে বসুরহাট এক্সপ্রেসের কাউন্টারে থাকা দুইজনের সঙ্গে আমার বাকবিতন্ডা হয়। এরপর তারা গালাগাল ও মারধর করে। একপর্যায়ে তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে আমাকে বেধড়ক পিটিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমার বড় ভাইয়ের থেকে ৬৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমাদের সাথে থাকা নারী ও শিশুদের হেনেস্থা করে। তাৎক্ষণিক আমরা কোম্পানীগঞ্জ সেনাবহিনীর ক্যাম্পে ও থানায় মৌখিক ভাবে অভিযোগ করি। সেনাবাহিনীর ক্যাম্পে গেলে বসুরহাট এক্সপ্রেসের লোকজন সেখানেও আমাদের ওপর হামলার চেষ্টা চালায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা বের হলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়।  

যোগাযোগ করা হলে বসুরহাট এক্সপ্রেস বাসের এমডি মাজহারুল হক তৌহিদ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অতিরিক্ত ভাড়া নিয়ে কোন যাত্রীর ওপর হামলা হয়নি। তবে সামনের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। এতে কাউন্টারের দুইজন ব্যক্তিও আহত হয়। এখন বসুরহাট থেকে ৩০০টাকা করে নেওয়া হচ্ছে। কারণ চট্রগ্রাম থেকে পুরো বাস খালি আসে।    

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে যাত্রীকে মারধর করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী যাত্রী  থানায় এসে মৌখিক ভাবে অভিযোগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি