ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট!

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১০:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১০:৪৫:৫৫ অপরাহ্ন
ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট! ইরানি ড্রোনের নাগালই পেল না ১০ লক্ষ ডলারের মার্কিন লড়াকু জেট!
ঠিক যেন শিকারের পিছু ধাওয়া করেছে শিকারি ইগল। আকাশের বুক চিরে এক গুচ্ছ ইরানি শাহেদ ড্রোনকে তাড়া করে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। কিন্তু তাড়া করেও তাদের লেজের ডগাটুকু পর্যন্ত ছুঁতে পারেন লড়াকু জেটটি। ইরাকের আকাশের বিমান ও ড্রোনের ‘চোর-পুলিশ খেলা’র একটি ভিডিয়ো শেয়ার করেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি এক্স হ্যান্ডল। ভিডিয়োটি ছড়াতেই নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি রাজশাহীর সময় ডট কম।

এক্স-এ ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে চক্কর কাটছে দু’টি ড্রোন। সেই ড্রোনগুলিকে দেখে ইরানের শাহেদ ড্রোন বলে মনে হয়েছে। যুদ্ধবিমানটি ড্রোনগুলিকে ধাওয়া করেছে। কিন্তু বেশ কিছু ক্ষণ তাড়া করার পরও ড্রোনগুলিকে ধরাশায়ী করতে ব্যর্থ হয় মার্কিন জেটটি। ভিডিয়োটি শেয়ার করা অ্যাকাউন্টগুলো দাবি করেছে যে, ১০ লক্ষ ডলারের মার্কিন এফ-১৫ বিমানটি অন্তত দু’টি ২০ হাজার ডলার মূল্যের ‘সস্তা’ ইরানি শাহেদ-১৩৬ ড্রোনকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। পরে ভিডিয়োয় দেখা গিয়েছে মাটি থেকে একটি বড় বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বিস্ফোরণটি ইরাকের এরবিলে একটি ব্রিটিশ তেল সংস্থার ওপর ইরানের হামলার ফল বলে জানা গিয়েছে। হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনও মিত্র দেশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

ড্রোন তাড়া করা ও বিস্ফোরণের ভিডিয়োটি ‘আইআরজিসিইন্টেল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বুধবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ব্রিটিশ মালিকানাধীন একটি তেলের শোধনাগারের উপর ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়। এরবিল শহরের উপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তেলের ভান্ডারটির উপর তিনটি পৃথক ড্রোন হামলা চালায় ইরান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী