ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১০:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১০:৩১:২৬ অপরাহ্ন
ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস ইরানের ফুটবলার-কর্তাদের সঙ্গে বৈঠক ফিফা সভাপতির, পাশে থাকার আশ্বাস
দু’দিন আগেই বিশ্বকাপ নিয়ে ইরানের দাবি খারিজ করে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ বার ইরানের জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে দেখা করলেন। কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো।

তুরস্কে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছে ইরানের ফুটবল দল। সেখানে গিয়ে ফুটবলার এবং ইরানের ফুটবল কর্তাদের সঙ্গে কথা বলেছেন ফিফা সভাপতি। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানকে সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইরান যাতে সম্ভাব্য সেরা সুযোগ-সুবিধা পায়, তা নিশ্চিত করবে ফিফা। আমরা সব সময় ইরান ফুটবল দলের পাশে থাকব।’’

ফিফার আশ্বাসের পরও মাঠে আমেরিকা-ইজ়রায়েলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ইরানের ফুটবলারেরা। কোস্টারিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ, কর্তাদের হাতে ছিল আমেরিকা-ইজ়রায়েলের সামরিক হামলায় নিহত শিশুদের ছবি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক হামলা শুরু করেছে আমেরিকা-ইজ়রায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। সমাজমাধ্যমে ট্রাম্প বলেন, ‘‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’’ এর পর ফুটবলারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্বকাপের ম্যাচগুলি আমেরিকা থেকে সরিয়ে কানাডা বা মেক্সিকোয় আয়োজনের অনুরোধ করেছিল ইরানের ফুটবল সংস্থা।

ইরানের আবেদন খারিজ করে ইনফান্তিনো বলেছেন, ‘‘বিশ্বকাপের ম্যাচগুলি সূচি অনুযায়ী নির্ধারিত স্থানেই হবে। সূচি পরিবর্তন সম্ভব নয়।’’ গত ডিসেম্বরের সূচি তৈরির পর ইরান আমেরিকায় গিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলার ব্যাপারে ফিফার সঙ্গে চুক্তি করেছিল। সে কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনার কথা বিবেচনা করে বিশ্বকাপের আয়োজক তিন দেশকে প্রতিটি দলের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখার আর্জি জানিয়েছে ফিফা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের চারটি ম্যাচই রয়েছে আমেরিকায়। সূচি অনুযায়ী ইরানকে খেলতে হবে লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে। এই ম্যাচগুলিই মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছিল ইরান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী