ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন

নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ?

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ১০:২৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ১০:২৭:৫১ অপরাহ্ন
নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ? নরম ও মসৃণ ত্বকের আড়ালেও লুকিয়ে আছে রোগ? কেরাটোসিস-পিলারিসে ভুগেছেন ইয়ামি, কী এই অসুখ?
ইয়ামি গৌতমের মিষ্টি মুখের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। তাঁর সৌন্দর্য ও মসৃণ ত্বক সব সময়েই প্রশংসা পায়। বয়সের ছাপ সে ভাবে চোখে পড়ে না। বরং ইয়ামি যেন চির তরুণী।তাঁর এমন রূপ, গালে এমন গোলাপি আভার নেপথ্যে কোন ধরনের রূপচর্চার কৌশল রয়েছে, তা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন ইয়ামি। তবে এ-ও জানিয়েছেন, একটা সময়ে তাঁর ত্বক এমন সুন্দর ও আকর্ষণীয় ছিল না। দীর্ঘদিন ধরে কেরাটোসিস-পিলারিস নামে ত্বকের এক গুরুতর সমস্যায় ভুগেছিলেন তিনি। সারা শরীরে ত্বকে র‌্যাশ বেরিয়ে গিয়েছিল তাঁর। তবে তা তিনি গোপনও করেননি। তেমন অবস্থাতেও ফটোশুট করেছিলেন।

কেরাটোসিস পিলারিস কী?

ইয়ামি শুধু নন, অনেক মহিলাই ভোগেন ত্বকের এই সমস্যায়। কেরাটোসিস-পিলারিস রোগটি অল্প চেনা। অনেকেই নাম শোনেননি। এর লক্ষণও অজানা। রোগটিকে অনেকে বলেন ‘চিকেন স্কিন’। কারণ ত্বক জুড়েই লালচে ছোট ছোট দানা তৈরি হয় এ রোগে। চামড়া খসখসে হয়ে যায়। লালচে ছোপ পড়ে। কিছু ক্ষেত্রে আবার ছোট দানাগুলি ফুলে উঠে লালচে ফোস্কার মতো তৈরি হয়। হাত, বাহুমূল, গলা-বুক ও নিতম্বে এমন ছোট ছোট লাল ফুস্কুড়ি বা ফোস্কার মতো হতে পারে।

কেরাটোসিস-পিলারিস ছোঁয়াচে অসুখ নয়। ত্বকের মারাত্মক কোনও সংক্রমণও নয়। ত্বকের প্রোটিন কেরাটিনের আধিক্য হলে, তখন মৃতকোষ জমতে থাকে ত্বকের উপরের স্তরে। এতে রোমকূমের মুখ বন্ধ হয়ে গিয়ে সেখানে ধুলোময়লা, মৃতকোষ জমে ফুস্কুড়ির মতো হয়। সেগুলি সারা ত্বকে ছড়িয়ে গিয়ে লালচে র‌্যাশ তৈরি করে। অনেক সময়ে চামড়া খসখসে হয়ে মাছের আঁশের মতোও হয়ে যেতে পারে।

কাদের বেশি হয়?

বয়ঃসন্ধিকালে ত্বকের এই সমস্যা অনেকেরই হয়। হরমোনের গোলমাল হলে কেরাটোসিস হতে পারে। ত্বক যাঁদের অতিরিক্ত শুষ্ক, অথবা এগ্‌জ়িমা বা কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা আছে, তাঁদের এই রোগটি হতে পারে। আবার অ্যালার্জির সমস্যা থাকলেও কেরাটোসিস হওয়ার ঝুঁকি বাড়ে।

সারবে কী উপায়ে?

রোগ বাড়াবাড়ি পর্যায়ে গেলে তখন চিকিৎসকের কাছে যেতে হবে। না হলে ঘরোয়া উপাচারেই এর সমাধান হতে পারে। যেমন নারকেল তেল মাখলে ত্বকের ছোট ছোট লালচে দানা বা র‌্যাশ কমে যেতে পারে। নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, যা কেরাটিন জমতে বাধা দেয় এবং প্রদাহ কমায়। স্নানের পর ত্বক হালকা ভেজা থাকতেই নারকেল তেল ভাল করে মালিশ করতে হবে।

অ্যাপল সাইডার ভিনিগার ত্বকের এই সমস্যার সমাধান করতে পারে। এতে থাকা ম্যালিক অ্যাসিড ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখে। জল এবং ভিনিগার সমপরিমাণে মিশিয়ে একটি তুলোর সাহায্যে আক্রান্ত স্থানে লাগিয়ে মিনিট দশেক পরে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তবে ত্বক খুব সংবেদনশীল হলে ভিনিগার ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২ চামচ চিনির সঙ্গে ১ চামচ মধু বা অলিভ অয়েল মিশিয়ে হালকা করে আক্রান্ত জায়গায় মালিশ করতে হবে। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে। এতেও উপকার পেতে পারেন।

আক্রান্ত স্থানে টক দই লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড কেরাটিনের আধিক্য কমিয়ে দেবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী