ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার সৎছেলে রিফাত হত্যা মামলায় মোহাম্মদ আলীর মৃত্যুদণ্ড রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর নওগাঁয় কন্যাসন্তান জন্ম নেওয়ায় স্ত্রীকে খুন ‘শয়তান ভর করায়’ সৎ মেয়েকে নদীতে ফেলে খুন খুলনায় বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার ফেনীতে যৌতুক ও পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা রাজশাহী কলেজ উত্তরাঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৯:২৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৯:২৭:০০ অপরাহ্ন
‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি ‘আমরা মরতে চাই না’! পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতে হরমুজ় প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক-কর্মীদের আর্তি
এক মাসেরও বেশি সময় ধরে সামরিক সংঘাত চলছে পশ্চিম এশিয়ায়। এই সংঘাতের জেরে হরমুজ় প্রণালী অবরুদ্ধ করে দিয়েছে ইরান। আর এই গুরুত্বপূর্ণ জলপথ খোলাকে কেন্দ্র করে সংঘাত উত্তরোত্তর বাড়ছে। ইরানকে বার বারই আমেরিকা হুঁশিয়ারি দিচ্ছে এই জলপথ খুলে দিতে। কিন্তু ইরানও নাছোড়। ফলে এই সংঘাতের মাঝে পড়ে হরমুজ়ে প্রায় তিন হাজার তেল এবং গ্যাসবাহী বিভিন্ন দেশের জাহাজ আটকে।

উপসাগরীয় দেশগুলির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটকে থাকা তিন হাজার জাহাজে ২০ হাজারেরও বেশি নাবিক এবং কর্মী রয়েছেন। প্রতি মুহূর্তে তাঁদের মৃত্যুভয় গ্রাস করছে। এক দিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার ভয়, অন্য দিকে, খাবার, জল এবং প্রয়োজনীয় সামগ্রী কমে আসতে থাকায় সেই ভয় দ্বিগুণ হওয়া। নাবিকেরা সংশ্লিষ্ট দেশগুলির কাছে কাতর আর্জি জানিয়েছেন, ‘‘আমরা এখানে মরতে চাই না। আমাদের উদ্ধার করুন। খাবার, জলের ব্যবস্থা করুন।’’

ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (আইটিএফ)-এর নিজস্ব দল রয়েছে, যারা সমুদ্রে পণ্যবাহী জাহাজের নাবিকদের সহযোগিতা করে। আটকে থাকা জাহাজের এক নাবিক এক সপ্তাহ আগে আইটিএফ-কে ইমেল পাঠিয়ে সাহায্যের আর্জি জানান। তিনি গোটা ঘটনা এবং পরিস্থিতি উল্লেখ করে ইমেল করেন। আইটিএফ সূত্রে খবর, তাদের কাছে জানানো হয়েছে, যত সময় যাচ্ছে জাহাজগুলিতে মজুত খাবার এবং পানীয় জলে টান পড়তে শুরু করেছে। এই পরিস্থিতি যদি দীর্ঘায়িত হতে থাকে তা হলে না খেয়ে মরতে হবে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন-এর তথ্য বলছে, হরমুজ়ে ২০ হাজারের বেশি নাবিক এবং কর্মী আটকে রয়েছেন। ২৮ ফেব্রুয়ারির পর থেকে এই প্রণালীতে তেল এবং গ্যাসবাহী জাহাজে হামলায় আট জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮