ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:৩৫:৪৬ অপরাহ্ন
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে প্লেটে মাংস কম দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) রাতে ঘাগোয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১৩ এর সদস্যরা। 

গ্রেপ্তার হওয়া গোলজার রহমান (৪৫) সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ২২ জুন রাতে একটি বিয়ের অনুষ্ঠানে মেয়ের বাড়িতে খাবার পরিবেশন নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, প্লেটে মাংস কম দেওয়া নিয়ে ক্ষুব্ধ হয়ে মনোয়ারা বেগম নামে আরেক আসামি ভুক্তভোগী ছায়দার আলীর মুখের দিকে খাবারভর্তি প্লেট নিক্ষেপ করেন। 

এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে গোলজার রহমানসহ আরও ১৫-২০ জন মিলে লাঠি, লোহার রড ও রান্নার কাঠ দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। এতে গুরতর আহত হন ছায়দার। পরে তাকে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জয়ন্ত বলেন, ওই হত্যার ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গোলজার এই মামলার দুই নম্বর আসামি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পর থেকেই সকল আসামি পলাতক রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী