ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৮:২৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৮:২৭:০৭ অপরাহ্ন
নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের ভোলাপুকুর পাড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বেসরকারি সংস্থা (এনজিও)  ইএসডিও এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

দিবসটি উপলক্ষে  স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ ভোলা পুকুরের পানি এলাকাবাসী ব্যহারের উদ্দেশ্যে পুকুর পুন:খননের গুরুত্ব, শোভাযাত্রা,  পানি সাশ্রয়ী মডেল প্রদর্শনী, পানির সঠিক ব্যবহার ও পানির সুষ্ঠু বণ্টনের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বশির উদ্দিন। সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. আব্দুল আলিম,  সংরক্ষিত ইউপি সদস্য মোছা. আমবেরা বেগম, , ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, আমরা ভূগর্ভস্থ থেকে যে পরিমাণ পানি ব্যবহারের জন্য উত্তোলন করি তার চেয়ে বেশি অপচয় করি। অধিক পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আমাদের পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD), ড্রিপ সেচ এর ব্যবহার এখন জরুরী। তা না হলে অদূর ভবিষ্যৎ এ আমরা সুপিয় পানির সংকটে পড়বো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী