ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু পাচার চক্রের পর্দাফাঁস, ৯ লাখ টাকায় ‘যমজ’ সাজিয়ে শিশু বিক্রির অভিযোগ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! তেহরান আগেই জানিয়ে দিল, লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায়

রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৬:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৬:৩০:৪১ অপরাহ্ন
রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার রাজশাহীতে ফায়ার সার্ভিসের তেল কেলেঙ্কারি, ৫ কর্মী প্রত্যাহার
রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন উত্তোলনের চেষ্টার ঘটনায় পাঁচ কর্মীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে ঢাকার সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

বুধবার রাত ৯টা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যাহার হওয়া কর্মীরা হলে, লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরঞ্জন সরকার জানান, তিনি ছুটিতে থাকায় ঘটনাটি ঘটার সময় স্টেশনে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার সকালে দায়িত্বে যোগ দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি। এর আগেই বিষয়টি জানাজানি হলে সদর দপ্তর পাঁচজনকে ক্লোজড করে ঢাকায় নিয়ে যায়। তিনি আরও বলেন, এখন বিষয়টি তদন্ত হবে, তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিবরণে জানা যায়, স্টেশন প্রধানের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত লিডার রবিউল আলম অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। পরে সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে গিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে নিশ্চিত হওয়া যায় যে, সংশ্লিষ্ট স্টেশনে কোনো তেলের চাহিদা নেই। এরপর ওই ৩০০ লিটার তেল তাৎক্ষণিকভাবে ফেরত নেওয়া হয়।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানতে পেরেছেন, অভিযুক্ত পাঁচ কর্মী ভুয়া চাহিদাপত্র ব্যবহার করে সরকারি গাড়িতে করে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল সংগ্রহের চেষ্টা করেছিলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী

যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী