ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৬:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৬:২৪:১৫ অপরাহ্ন
রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিকের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে মহানগরীর অভ্যন্তরীণ চারটি দপ্তর সংস্থার প্রধানগণের সাথে প্রকৌশল বিভাগের আয়োজেন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন। আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে আমি নগরবাসীর সেবা করে যেতে চাই।

সভায় রাজশাহী ওয়াসার চলমান পাইপলাইন স্থাপন কাজে নগরীর রাস্তার ক্ষয়ক্ষতি নিরূপনে দ্বিপক্ষীয় পুনঃ সার্ভে, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নগরীর হাইটেক পার্ক হতে কাজলা পর্যন্ত পদ্মা নদী রাজশাহী শহররক্ষা বাধ প্রশস্ত করে পদ্মা ড্রাইভওয়ে নির্মাণে পরিকল্পনা গ্রহণ, খাল খনন কর্মসূচি, রাজশাহী রেলগেটের যানজট নিরসনে বিটিসিএলের সীমানা প্রাচীর স্থানান্তর, নগরীর অভ্যন্তরীণ সকল রেল ক্রসিংগুলোর নিরাপত্তা জোরদার ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের বিস্তারিত তথ্যাদি উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার, রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক পশ্চিম লিয়াকত শরীফ খান, ওয়াসার ডিএমডি মোঃ তৌহিদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর, বিটিসিএল রাজশাহীর সহকারী ব্যবস্থাপক মোঃ শাহনেওয়াজ,  রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ