ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাতে ইজ়রায়েলে ৫ বার জায়গা বদলাতে হল মার্কিন রাষ্ট্রদূতকে! ইরানে হামলার আগে ট্রাম্পকে ফোনে কী বলেন নেতানিয়াহু?

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৭:৩৬ অপরাহ্ন
রাতে ইজ়রায়েলে ৫ বার জায়গা বদলাতে হল মার্কিন রাষ্ট্রদূতকে! ইরানে হামলার আগে ট্রাম্পকে ফোনে কী বলেন নেতানিয়াহু? রাতে ইজ়রায়েলে ৫ বার জায়গা বদলাতে হল মার্কিন রাষ্ট্রদূতকে! ইরানে হামলার আগে ট্রাম্পকে ফোনে কী বলেন নেতানিয়াহু?
ইরান থেকে ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে। তাতে বিধ্বস্ত ইজ়রায়েলের অন্যতম বৃহৎ শহর তেল আভিভ। শুক্রবার রাতে সেখানে অন্তত পাঁচ বার জায়গা বদলাতে হয়েছে খোদ মার্কিন রাষ্ট্রদূতকে। বাসস্থান থেকে বার বার আশ্রয়ে (শেল্টার) যেতে হয়েছে। নাগরিকদের সকলকেই কোনও না কোনও আশ্রয়ের কাছাকাছি থাকতে বলেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। যাতে যে কোনও মুহূর্তে সেখানে ঢুকে প্রাণরক্ষা করা যায়। মার্কিন রাষ্ট্রদূত নিজে জানিয়েছেন, বিধ্বস্ত একটি রাত কাটাতে হয়েছে তাঁকে। ঘুম যে হয়নি, বলাই বাহুল্য! ইরানে শুক্রবার বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েল। তার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানে এই হামলার কথা জানতেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকে তিনি সমর্থনও করেছেন। জানা গিয়েছে, ইরানে ইজ়রায়েলের এই হামলার ঠিক আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নেতানিয়াহু। দীর্ঘ ক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ট্রাম্প তখনই জানিয়ে দেন, ইজ়রায়েল হামলা চালালে আমেরিকা বাধা দেবে না।

ইজ়রায়েলের হামলার পর রাতভর তেল আভিভে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরান। আমেরিকার রাষ্ট্রদূত মাইক হুকাবি সমাজমাধ্যমের পোস্টে সেই রাতের বর্ণনা দিয়ে লিখেছেন, ‘‘ইজ়রায়েলে এই রাতটা খুব কঠিন ছিল। পাঁচ বার আমাকে শেল্টারে ছুটে যেতে হয়েছে। এখন এখানে শাব্বাত চলছে। চারদিক শান্ত থাকার কথা। কিন্তু থাকবে বলে মনে হচ্ছে না। গোটা দেশকে শেল্টারের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’’

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বৃহস্পতিবার ফোনে কথা হয়েছিল। ট্রাম্পকে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আপনি ইরানকে পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য যে ৬০ দিনের সময় দিয়েছিলেন, আজ তার শেষ দিন। ইজ়রায়েল আর অপেক্ষা করতে পারবে না। আমাদের আত্মরক্ষা করতে হবে।’’ জবাবে নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, ‘‘ইরানে ইজ়রায়েল হামলা চালালে আমেরিকা তাতে কোনও বাধা দেবে না।’’ তবে ট্রাম্প এ-ও জানিয়ে দেন, ইজ়রায়েলকে কোনও হামলায় সাহায্যও করবে না মার্কিন বাহিনী।

ইজ়রায়েলের হামলার পর ট্রাম্প স্বীকার করে নিয়েছেন, তিনি এই পদক্ষেপের কথা আগে থেকে জানতেন। ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমে ট্রাম্প বলেছেন, ‘‘কী চলছে, আমি জানি। ইজ়রায়েলের খুব সফল একটা অভিযান। আমি ইরানকে বলেছিলাম, চুক্তি করার জন্য তোমাদের কাছে ৬০ দিন সময় আছে। ৬১তম দিনে ওরা হামলা চালিয়েছে। আজই সেই ৬১তম দিন। আগেই ওদের চুক্তিতে রাজি হয়ে যাওয়া উচিত ছিল। এখনও ওরা চুক্তি করতে পারে। ইরান কোনও পরমাণু অস্ত্র হাতে পাবে না। কারণ, সেটা হলে তা হবে বিশ্বের জন্য ভয়ঙ্কর।’’ ইজ়রায়েলের হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ছ’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। পাল্টা ইরানও হামলা চালিয়েছে। হামলা এবং পাল্টা হামলায় পশ্চিম এশিয়ার পারদ চড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক