ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৫:৪২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৪২:১৫ অপরাহ্ন
চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১ এপ্রিল) বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, নিহত রেহেনা বেগম (৬২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি গ্রামের বাসিন্দা। তার বড় ছেলে প্রবাসে থাকেন, আর ছোট ছেলে কাশেম স্ত্রীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। প্রবাসী বড় ছেলে মায়ের চিকিৎসার জন্য নিয়মিত টাকা পাঠালেও কাশেম সেই টাকা আত্মসাৎ করতেন। এ নিয়ে মা, ছেলে ও পুত্রবধূর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

মামলার তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে কাশেম ও তার স্ত্রী যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। পরে রক্তাক্ত কাপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। গুরুতর অবস্থায় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. মুক্তার আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় ৮ জুন ২০২৫ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১০; ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি ১৮৬০)। ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, তারা কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার