ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৫:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৩৪:৪৭ অপরাহ্ন
নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫
নোয়াখালীর সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, বুধবার বিকেলে উপজেলার দত্তেরহাট আল হেরা বিদ্যানিকেতন স্কুলের প্রধান ফটকের সামনে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাছির (২৬), মো. টিপু (২০), মো. রকি (২৪), মো. স্বাধীন (২২) ও মো. আরিয়ান (২৬)।

ডিএনসি সূত্র জানায়, এলাকাবাসীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে দত্তেরহাট এলাকায় অভিযান চালায় ডিএনসি। অভিযানে গ্রেপ্তার নাছিরের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। এছাড়া অপর চারজনের বিরুদ্ধে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমী, মুকসুদুস সালেহীন এবং মো. জাহিদ হাসান অপু।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ