ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত ! রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার গরমে ছাদ ঠান্ডা থাকলেই ঘর হবে আরামদায়ক, কোন কৌশলে তা সম্ভব, জেনে নিন তিন উপায় এবার হরমুজের নিচের ইন্টারনেট ক্যাবল থেকে ফি আদায়ের পরিকল্পনা আইআরজিসির একদিন এক ইঞ্চি মোটা লাগলে নেটিজেনরা পরের দিন মেরে ফেলবে : নুসরাত ফারিয়া কোরবানি পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ নগরীতে লফসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হয়েই ৭০০ মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয় আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী নাতনিকে বাঁচাতে গিয়ে ডুবে দাদির মৃত্যু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের হাতে খুন বাবা ও প্রথম স্ত্রীর ছেলে নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০ রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ হতে যাচ্ছে

  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৫:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:০৪:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ হতে যাচ্ছে রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ হতে যাচ্ছে
সাহিত্য, শিল্প ও মানবিক প্রতিরোধের বার্তা নিয়ে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ১ম রাজশাহী লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬। নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে (পদ্মাগার্ডেন সংলগ্ন) আগামী ৩ ও ৪ এপ্রিল, শুক্র ও শনিবার দুইদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।

যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে মানবিক কল্পনা” এই প্রতিপাদ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সম্পাদক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি স্বাগত বক্তব্য, সংহতি বক্তব্য ও উৎসবের ঘোষণা পাঠ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে কবিতা পাঠ, লিট্ল ম্যাগ পাঠ ও অভিজ্ঞতা বিনিময়, প্রতিষ্ঠানাবিরোধী সাহিত্যচর্চা ও  আলোচনা, নির্বাচিত বইয়ের পরিচিতি ও আলোচনা।

উৎসবের বিভিন্ন সেশনে যুদ্ধ ও আগ্রাসনবিরোধী সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মানবিক স্মৃতি, লিটল ম্যাগাজিন চর্চা এবং চলচ্চিত্র ও দৃশ্যমাধ্যমে প্রতিরোধ ও মানবতার উপস্থাপন নিয়ে আলোচনা হবে। সংশ্লিষ্ট বিষয়ে দেশের খ্যাতনামা লেখক, গবেষক ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেবেন।

এছাড়া উৎসবে থাকবে যুদ্ধবিরোধী ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন ও পোস্টার প্রদর্শনী, গান, গীতিনাট্য ও গণনাটকের পরিবেশনা। উৎসব প্রাঙ্গণে লিটল ম্যাগাজিন ও বই প্রদর্শনীও আয়োজন করা হয়েছে।

আয়োজকরা মনে করেন বর্তমান বিশ্ব বাস্তবতায় নীরবতা একটি অপরাধ। এই উৎসবের মাধ্যমে আমরা শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে প্রতিরোধের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তরুণ প্রজন্মকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ