ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

ইজ়রায়েলের লৌহঢাল ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে তেল আভিভের সামরিক ঘাঁটিতে

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩৩:২৮ অপরাহ্ন
ইজ়রায়েলের লৌহঢাল ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে তেল আভিভের সামরিক ঘাঁটিতে ইজ়রায়েলের লৌহঢাল ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে তেল আভিভের সামরিক ঘাঁটিতে
ইরানে ইজ়রায়েলি হানার ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত তেহরানের। এ বার সরাসরি তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনার সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেল আভিভের দক্ষিণে। ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘লৌহঢাল’ও সেই আক্রমণ প্রতিহত করতে পারেনি।

ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে ইজ়রায়েলের তেল আভিভে অবস্থিত ইজ়রায়েলি সেনা আইডিএফ-এর সদর দফতরে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। ইজ়রায়েলি বিমান হামলার ২৪ ঘন্টার মধ্যে এই হামলাকে ইরানের ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলেই দেখছে বিশ্ব। ওই হামলার নানা ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, তেল আভিভের ঠিক মাঝে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। ওই এলাকাতেই রয়েছে ইজ়রায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর। এ ছাড়া, আরও নানা গুরুত্বপূর্ণ সামরিক দফতরও রয়েছে সেখানে। ১৯ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’। কিন্তু লৌহগম্বুজ ভেঙে আইডিএফ-এর সদর দফতরে আঘাত করছে ক্ষেপণাস্ত্রটি। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি এবং বিকট শব্দ দিয়ে শেষ হচ্ছে ভিডিয়োটি।

ইজ়রায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজ়রায়েলের দিকে। শুক্রবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে তেল আভিভের দক্ষিণের তিন জনপদ দ্য কিরইয়া, রমাত গান এবং রিশন লেজ়িয়নে। এখনও পর্যন্ত ইজ়রায়েলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই জনপদগুলির মধ্যে দ্য কিরইয়ায় রয়েছে আইডিএফ-এর সদর দফতর। ‌এ ছাড়া, রমাত গান এবং রিশন লেজ়িয়নে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় কয়েকটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। এর পর শনিবার ভোরেও ইজ়রায়েলের উত্তরের কয়েকটি জনপদকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হানা চালায় ইরান।

যদিও ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন, “ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ-আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে।” আইডিএফ-এর আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি আবার মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার পরিস্থিতির জন্য দায়ী করেছেন ইরানকেই। এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘এটা স্পষ্ট করে বলা যাক, পশ্চিম এশিয়ায় বর্তমান উত্তেজনার জন্য এক ও একমাত্র ইরানই দায়ী। তাদের পারমাণবিক অস্ত্র তৈরি এবং মানচিত্র থেকে ইজ়রায়েলকে মুছে ফেলার প্রচেষ্টাই আজ আমাদের এখানে নিয়ে এসেছে।’’ উল্লেখ্য, ইরানের হামলার পর থেকে পাল্টা হামলা চালিয়েছে ইজ়রায়েল‌ও। এখনও পর্যন্ত ইজ়রায়েলি হানায় ইরানে ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০০-রও বেশি মানুষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা