ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে আছে উপজেলা বাসী দুর্গাপুর-পুঠিয়ায়: অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অটোরিকশা, অটোমিল ও ট্রাইসাইকেল বিতরণ প্রতি ঘরে স্বাস্থ্য শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সভা রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী কয়েকদিনের ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লীর ২’শ পরিবার পানিবন্দি লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে-ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯

নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১০:৫৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১০:৫৯:২৫ অপরাহ্ন
নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু
নিউ ইয়র্কের কুইন্সে এক অ্যাপার্টমেন্টে গুলিতে ২০ বছর বয়সী এক তরুণ ও তার ১৮ বছর বয়সী প্রেমিকার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা হিসেবে তদন্ত করছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর প্রায় ১টা ৫০ মিনিটে জ্যাকসন হাইটস এলাকার ৮৪তম স্ট্রিট ও ৩৪তম অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে তর্ক-বিতর্কের শব্দ শোনা যায়। এরপর একাধিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের এক সদস্য ও পাশের বাসিন্দা ৯১১-এ ফোন করেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তরুণীকে মাথা, বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় পায়। তার প্রেমিকের মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়, এবং তাকেও মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরুণটি প্রথমে তার প্রেমিকাকে গুলি করে হত্যা করে, এরপর নিজেই আত্মহত্যা করে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মেডিকেল এক্সামিনার ময়নাতদন্ত করবেন।

এ ঘটনায় এর আগে ওই দম্পতির মধ্যে কোনো বিরোধের অভিযোগ পুলিশ পেয়েছিল কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয় সিনেটর জেসিকা রামোস বলেন, গার্হস্থ্য সহিংসতা বাস্তব এবং অনেক সময় তা এমন মর্মান্তিক পরিণতিতে পৌঁছে যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী  ব্যাংক, ভূমিমন্ত্রী

রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক, ভূমিমন্ত্রী