ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসা ও ফ্ল্যাট বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আইনের আশ্রয়ে ভুক্তভোগীরা হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ:) : ইলম ও যুহদের মাকাম-মর্তবায় এ কালের মানুষের জন্যে উপমা হয়ে থাকবেন চলনবিলে বেড়েছে দেশি মাছের আমদানি সিংড়ায় এমপি আনুর নির্দেশনায় হিয়ালা বিলের কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার নেকমরদ চৌরাস্তা - মাজার মসজিদ রাস্তাটি যেন এক ‘মৃত্যুফাঁদ’, চরম ভোগান্তিতে হাজারো মানুষ নগরীর ৬ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার ৯ প্যারাগ্লাইডারের পর বিমান বানিয়ে তাক লাগালেন সেই মারুফ ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু পাঁচ বছরের মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা কেন্দ্রীয় বাস টার্মিনালে থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ বাসের হেলপার ধরা ভারতে মানসিক ভারসাম্যহীনর মায়ের দুই মেয়েকে ধর্ষণ বাবার খুলনায় কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় পঞ্চগড়ে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা বিজিবির বাধায় পণ্ড লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইনের চেষ্টা  পাবনায় শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত অনুমোদনহীন ব্যাটারি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু

ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১০:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১০:০৯:৪৯ অপরাহ্ন
ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার
যুগ্ম জেলা ও দায়রা জজ পরিচয় দিয়ে বিশেষ সুবিধা নিতে গিয়ে পাবনার ঈশ্বরদী থানায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন।

গ্রেফতার ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালী থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে হাজির হয়ে নিজেকে ঝিনাইদহের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি। এ সময় তিনি রেস্ট হাউজে একটি কক্ষ বরাদ্দ ও যশোরগামী ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে পুলিশি সহযোগিতা চান।

তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখা দিলে পুলিশ সন্দেহবশত পরিচয় যাচাই শুরু করে। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে থানায় অবস্থান করছিলেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সরে পড়েন। পরে ওই ব্যক্তিকে আটক করে তদন্ত শেষে মামলায় গ্রেফতার দেখানো হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, ভুয়া জজ পরিচয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি আগে যশোরে একটি নিম্নপদে চাকরি করতেন, বর্তমানে তার কোনো চাকরি নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক