ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাগমারায় কৃষিজমিতে দুই বছরে বেড়েছে ১ হাজার ৭৮৯টি পুকুর, চলছে মাটি বাণিজ্যে ​চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর?

ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১০:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১০:০৯:৪৯ অপরাহ্ন
ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার
যুগ্ম জেলা ও দায়রা জজ পরিচয় দিয়ে বিশেষ সুবিধা নিতে গিয়ে পাবনার ঈশ্বরদী থানায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন।

গ্রেফতার ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী। তিনি যশোরের কোতোয়ালী থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এক নারীসহ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে হাজির হয়ে নিজেকে ঝিনাইদহের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পরিচয় দেন ওই ব্যক্তি। এ সময় তিনি রেস্ট হাউজে একটি কক্ষ বরাদ্দ ও যশোরগামী ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে পুলিশি সহযোগিতা চান।

তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি দেখা দিলে পুলিশ সন্দেহবশত পরিচয় যাচাই শুরু করে। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি কোনো বিচারক নন; বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে থানায় অবস্থান করছিলেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সরে পড়েন। পরে ওই ব্যক্তিকে আটক করে তদন্ত শেষে মামলায় গ্রেফতার দেখানো হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, ভুয়া জজ পরিচয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি আগে যশোরে একটি নিম্নপদে চাকরি করতেন, বর্তমানে তার কোনো চাকরি নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে